Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রাজশাহীর কোচিং সেন্টারের ঘটনায় গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:20 pm
Last modified: 17 August, 2025, 06:29 pm

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর কোচিং সেন্টারের ঘটনায় গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডে

কোচিং পরিচালক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তাদের বাড়ির পাশেই একটি আলাদা একতলা ভবনে এই কোচিং সেন্টারটি অবস্থিত।
টিবিএস রিপোর্ট
17 August, 2025, 06:20 pm
Last modified: 17 August, 2025, 06:29 pm
ফাইল ছবি: টিবিএস

রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এই রায় দেন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, গত শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় 'ডক্টর ইংলিশ' নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালায় যৌথ বাহিনী। দীর্ঘ ১৪ ঘণ্টার এই অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ্য, রবিন ও ফয়সালকে আটক করা হয়। ওই রাতেই বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

রোববার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে আসামি পক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কোচিং পরিচালক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তাদের বাড়ির পাশেই একটি আলাদা একতলা ভবনে এই কোচিং সেন্টারটি অবস্থিত।

এছাড়া অনিন্দ্য রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মুনতাসিরুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল, তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
 
Related Topics

টপ নিউজ

পুলিশ / রিমান্ড আবেদন মঞ্জুর / জামিন নামঞ্জুর / যৌথবাহিনী / অস্ত্র আইনের মামলা / রাজশাহী / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net