Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ট্রাফিক বক্সের পাশেই গণশৌচাগার নির্মাণ থেকে সরে এল চট্টগ্রাম সিটি করপোরশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 09:00 am
Last modified: 15 August, 2025, 10:21 am

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • গ্রিন রোডে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
  • ৮ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতার কবলে চট্টগ্রামের ছয় মেগা প্রকল্প

ট্রাফিক বক্সের পাশেই গণশৌচাগার নির্মাণ থেকে সরে এল চট্টগ্রাম সিটি করপোরশন

টিবিএস রিপোর্ট
15 August, 2025, 09:00 am
Last modified: 15 August, 2025, 10:21 am
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে সার্কিট হাউসের বিপরীতে গণশৌচাগার নির্মাণের জন্য দেওয়া জমির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নির্মাণাধীন স্থাপনার অবশিষ্ট অংশও শিগগির ভেঙে ফেলা হবে।

গণশৌচাগারের জন্য নির্ধারিত স্থানের এক পাশে সিএমপির ট্রাফিক বিভাগের একটি বক্স এবং অন্য পাশে সার্ভিস ডেলিভারি সেন্টার রয়েছে। সার্কিট হাউস ও পুলিশ বিভাগের স্থাপনা ঘেরা গুরুত্বপূর্ণ এ এলাকায় গণশৌচাগার নির্মাণ না করার অনুরোধ জানিয়ে গত মাসে নগর পুলিশ কমিশনার চসিককে চিঠি দেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ওই স্থানটি স্থাপনার বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত আপত্তি রয়েছে। এছাড়া এটি ভিআইপি এলাকা। নগর পুলিশের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হয়েছে। এসব বিবেচনায় সিটি করপোরেশন তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যতটুকু নির্মাণ হয়েছে, তা ভেঙে দেওয়া হবে।'

সিটি করপোরেশনের তথ্যমতে, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে গণশৌচাগার নির্মাণের জন্য ৫৫০ বর্গফুট জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। গত ৪ জুন ফারুক হোসেনের সঙ্গে চসিকের স্টেট বিভাগ একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সাল পর্যন্ত লিজ কার্যকর থাকবে। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১,৫০০ টাকা।

চুক্তিতে আরও বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে লিজগ্রহীতা নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করবেন। মেয়াদ শেষে সচল অবস্থায় গভীর নলকূপ, মোটর ও অন্যান্য সরঞ্জাম চসিকের কাছে হস্তান্তর করতে হবে। এ ধরনের মোট দশটি শর্ত ছিল চুক্তিতে।

উল্লেখ্য, ২০২৩ সালে আউটার স্টেডিয়ামের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। মাঠটির মালিকানা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার।

Related Topics

টপ নিউজ

গণশৌচাগার / শৌচাগার / ট্রাফিক পুলিশ বক্স / চট্টগ্রাম সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • গ্রিন রোডে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
  • ৮ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতার কবলে চট্টগ্রামের ছয় মেগা প্রকল্প

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net