Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘আমি কোলাটেরাল ড্যামেজ’: বাংলাদেশে দুর্নীতির মামলা নিয়ে টিউলিপ সিদ্দিক

বাংলাদেশ

দ্য গার্ডিয়ান
11 August, 2025, 09:05 am
Last modified: 11 August, 2025, 09:17 am

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

‘আমি কোলাটেরাল ড্যামেজ’: বাংলাদেশে দুর্নীতির মামলা নিয়ে টিউলিপ সিদ্দিক

দ্য গার্ডিয়ান
11 August, 2025, 09:05 am
Last modified: 11 August, 2025, 09:17 am

ছবি: যুক্তরাজয পার্লামেন্ট

'কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, বিষয়টি আমি নিজে খতিয়ে দেখেছি,' কথাগুলো বলছিলেন যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি এবং গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। এ বছরের জানুয়ারিতে পদত্যাগ করার আগপর্যন্ত তিনি ট্রেজারি মিনিস্টারের দায়িত্বে ছিলেন।

লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের একনিষ্ঠ সমর্থক, ৪২ বছর বয়সি টিউলিপ এক সপ্তাহ আগেই একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন, বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ওই সাংবাদিক তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি পরিচয়ে নিজের প্রভাব খাটিয়ে রাজধানী ঢাকার পূর্বাচলে মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন। এ ঘটনা প্রসঙ্গে সাক্ষাৎকারে টিউলিপ বলেন, 'এটা পুরোপুরি হাস্যকর।' 

আজ (১১ আগস্ট) টিউলিপসহ আরও ২০ জনেরও বেশি অভিযুক্তের বিচার শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সশরীরে বা ভিডিওলিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, 'আমি হিউগো কিথ কিউসি-র (ব্রিটিশ আইনজীবী) কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তিনি আমাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।

'আমি এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাইনি। …মানে একটি বাইরের দেশে আমার বিরুদ্ধে লোকদেখানো বিচার শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, অথচ আমি এখনও জানি না আমার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে। আমার মনে হচ্ছে, আমি যেন কাফকাসুলভ দুঃস্বপ্নে আটকা পড়েছি—যেখানে আমার বিচার শুরু হয়ে গেছে, কিন্তু আমি আসলেই জানি না অভিযোগগুলো কী বা এই বিচার কীসের জন্য।'

২০১৩ সালে পুতিনের সঙ্গে টিউলিপ ও হাসিনার ছবি। ছবি: এপি

বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে টিউলিপের বিচারকার্য তার অনুপস্থিতিতেই চালানো হবে। এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণের বিষয়টি নতুন পরীক্ষার মুখে পড়তে পারে।

গত বছর জুলাইয়ের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ের পর কয়েক মাস টিউলিপ সেরা সময় কাটাচ্ছিলেন। এমপি হওয়ার আগে তিনি কাউন্সিলর ছিলেন। প্রধানমন্ত্রী টারমার টিউলিপের বন্ধু। দুজনের নির্বাচনি এলাকাও পাশাপাশি। টিউলিপলে ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দেন স্টারমার। 

সেই সময়ই পাঁচ হাজার মাইল দূরে, ১৫ বছর ক্ষমতায় থাকার পর, ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে ভেঙে পড়তে শুরু করে তার খালার সরকার। 

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র আন্দোলনের পর হাসিনা ও টিউলিপের মা শেখ রেহানা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান।

তবে ২০২৫ সালের গ্রীষ্মে টিউলিপ, তার ক্রিস পার্সি ও তাদের দুই সন্তানের জীবন স্বাভাবিকভাবেই চলছিল। টিউলিপ বলেন, 'আমি এখানে আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি। আমি জানি, তার শাসনামলের শেষটা কীভাবে হলো সেটি নিয়ে তদন্ত চলছে। আমি আন্তরিকভাবে আশা করি, বাংলাদেশের মানুষ যে সমাধান চায়, সেটি তারা পাবে।'

তবে পরিস্থিতি পাল্টে যায় গত বছরের শেষের দিকে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর, টিউলিপের ভাষায় বাংলাদেশের 'নোংরা রাজনীতি'র ফলে, তার জীবন এলোমেলো হয়ে যায়।

বিভিন্ন ওয়েবসাইটে খবর প্রকাশিত হতে থাকে, টিউলিপ রাশিয়ার একটি কোম্পানির সঙ্গে তার খালার করা চুক্তির মাধ্যমে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন।

এ খবরের সঙ্গে ২০১৩ সালে মস্কোতে খালা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের একটি হাস্যোজ্জ্বল ছবি অনিয়মের গুঞ্জনে জোর হাওয়া দেয়। 

এ প্রসঙ্গে টিউলিপ বলেন, 'আমার খালা রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন। আমার বোন ও আমি লন্ডন থেকে সেখানে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই। আমি কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যুক্ত ছিলাম না। আমরা দর্শনীয় স্থান ঘুরে দেখি, রেস্তোরাঁয় যাই, কেনাকাটা করি—ভালো সময় কাটাই। সফরের শেষ দিনে সেখানে উপস্থিত সমস্ত রাজনীতিবিদ ও তাদের পরিবারকে চা ও সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তখনই ছবিটি তোলা হয়। পুতিনের সঙ্গে আমার মাত্র দুই মিনিটের জন্য দেখা হয়েছিল।'

এরপর আরেকটি অভিযোগ সামনে আসে—২০০৪ সালে 'আওয়ামী লীগসংশ্লিষ্ট এক ব্যক্তি' টিউলিপকে লন্ডনের কিং'স ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন।

এ অভিযোগের জবাবে তিনি বলেন, ওই ফ্ল্যাটের আগের মালিক—তার ধর্মপিতা (গডফাদার)—রাজনীতির সাথে জড়িত নন, তার খালার সাথেও পরিচয় নেই। 

তবে টিউলিপের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় আরেকটি বিষয়। দুই বছর আগে এক সংবাদপত্রকে তিনি বলেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছিলেন।

টিউলিপ দাবি করেন, কথাটা তিনি ভুলে বলেছিলেন। আর এই  ভুলের কারণ ছিল তার বয়োবৃদ্ধ বাবা-মায়ের দুর্বল স্মৃতিশক্তি। তার বাবা-মা প্রায় পঁচিশ বছর আগেই আলাদা হয়ে গিয়েছিলেন।

এরপর নতুন প্রশ্ন ওঠে, ক্রিকলউডে নিজের একটি বাড়ি থাকা সত্ত্বেও তিনি কেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রপার্টি ডেভেলপারের মালিকানাধীন বাড়িতে থাকছেন। লেবার পার্টির মাধ্যমেই ওই ডেভেলপারের সাথে পরিচিত হয়েছিলেন বলে দাবি করেন টিউলিপ।

এ অভিযোগের জবাবে তিনি বলেন, তাকে নিরাপত্তা হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। সন্ত্রাসবাদের অভিযোগে আটক এক ব্যক্তি বলেছিল, তার এই পরিণতির জন্য টিউলিপ দায়ী।

সেই বছরই টোরি এমপি ডেভিড অ্যামেসকে তার কর্মস্থলে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিউলিপকে তার বাড়ি থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতির আকস্মিকতায় তিনি পরিচিত একজনের ওপর নির্ভর করেছিলেন।

টিউলিপ বলেন, তিনি বাড়িটির জন্য পুরো বাজারদর অনুযায়ী ভাড়া দিচ্ছিলেন। কিন্তু তারপরও অভিযোগ আসতে থাকে। একপর্যায়ে টিউলিপ নিজেই বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রীদের আচরণবিধি বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে পাঠান। 'গভীর' পর্যালোচনার পর উপদেষ্টা তাকে মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্তি দেন।

তবে ম্যাগনাস বলেন, 'এটা দুর্ভাগ্যজনক যে তিনি তার পারিবারিক সম্পর্ক এবং সরকারি পদ থেকে উদ্ভূত সম্ভাব্য সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক ছিলেন না।'

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, 'দিনশেষে আমার খালা কে, তা তো আমি বদলাতে পারব না।' 

তিনি বলেন, এই ঘটনা যাতে সরকারের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার কারণ না হয়, সেজন্যই স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করেছেন।

টিউলিপ এ বছর ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। কিন্তু ড. ইউনূস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে। 

টিউলিপ বলেন, 'সত্যিটা হলো, মুহাম্মদ ইউনূস আর আমার খালার মধ্যে এই বিবাদের কোলাটেরাল ড্যামেজ হচ্ছি আমি। ...কোনো সন্দেহ নেই, বাংলাদেশে অনেকে অন্যায় কাজ করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত। বিষয়টা হলো, আমি সেই দলের কেউ নই।'

Related Topics

টপ নিউজ

টিউলিপ সিদ্দিক / হাসিনা / দুর্নীতির অভিযোগ / শেখ হাসিনা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net