Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল ‘ছাত্র-জনতা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2025, 07:15 pm
Last modified: 10 August, 2025, 07:22 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল ‘ছাত্র-জনতা’

এর আগে টানা ১৪তম দিনের মতো ‘ছাত্র-জনতা’র ব্যানারে নথুল্লাবাদে আন্দোলন চলে। চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
টিবিএস রিপোর্ট
10 August, 2025, 07:15 pm
Last modified: 10 August, 2025, 07:22 pm
ছবি: টিবিএস

স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে 'ছাত্র-জনতা'। দাবি না মানলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বরিশালের নথুল্লাবাদে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও এনসিপির কয়েকজন নেতা আন্দোলনে যোগ দেন।

এর আগে টানা ১৪তম দিনের মতো 'ছাত্র-জনতা'র ব্যানারে নথুল্লাবাদে আন্দোলন চলে। চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এতে করে দক্ষিণাঞ্চলের মানুষের চরম ভোগান্তি হয়।

দুপুরে জনদুর্ভোগ কমাতে সড়ক ছাড়তে বলায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। তবে তাদের সরাতে না পেরে আইনশৃঙ্খলা বাহিনী সরে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে আল্টিমেটাম ঘোষণা করে আন্দোলনকারীরা সড়ক ছাড়েন।

আন্দোলনকারী সাব্বির হোসেন বলেন, 'আমাদের নথুল্লাবাদে বসতে দিতে চায়নি। সেনাবাহিনী-পুলিশ বাধা দিলেও আমরা ব্লকেড চালিয়ে গেছি। ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মানা না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।'

সংগঠক মহিউদ্দিন রনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব হাসপাতালে দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন ও জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন, এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে সক্রিয় করে জনগণের অভিযোগ শুনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, 'স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে অনিয়ম তদন্ত ও সংস্কারে সুস্পষ্ট আশ্বাস দিতে হবে, নইলে আন্দোলন আরও কঠোর হবে।'

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, 'আন্দোলনকারীরা আজও সড়ক অবরোধ করেছিল। আল্টিমেটাম দিয়ে তারা সড়ক ছেড়ে দিয়েছে। বর্তমানে নথুল্লাবাদে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

শনিবার বাস শ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের জনসংযোগ কর্মকর্তা জে. খান স্বপন জানান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মাসুদ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন।

Related Topics

টপ নিউজ

বরিশাল / স্বাস্থ্য উপদেষ্টা / আল্টিমেটাম / স্বাস্থ্যখাত সংস্কার কমিশন / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net