Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
কক্সবাজারের ৯ বালুমহালের ইজারা স্থগিত, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2025, 06:45 pm
Last modified: 10 August, 2025, 07:09 pm

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  

কক্সবাজারের ৯ বালুমহালের ইজারা স্থগিত, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট

স্থগিতাদেশের পাশাপাশি ওই ৯ বালুমহাল বিধি-বহির্ভূতভাবে ইজারা প্রদানের উদ্দেশ্যে তালিকাভুক্ত করা কেন বেআইনি হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
টিবিএস রিপোর্ট
10 August, 2025, 06:45 pm
Last modified: 10 August, 2025, 07:09 pm
ফাইল ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও উখিয়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে এবং এর কাছাকাছি ৯টি বালুমহালের ইজারা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে বালু উত্তোলনের সাথে জড়িত ইজারা গ্রহীতাসহ দোষী ব্যক্তিদের তালিকা চেয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার (১০ আগষ্ট) বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দীকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

স্থগিতাদেশের পাশিাপাশি ওই ৯টি বালুমহাল বিধি-বহির্ভূতভাবে ইজারা প্রদানের উদ্দেশ্যে তালিকাভুক্ত করা কেন বেআইনি হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একইসাথে জারি করা রুলে আদালত ওই বালুমহালগুলো বিলুপ্ত ঘোষণার মাধ্যমে এবং ইজারাযোগ্য বালুমহালের তালিকা থেকে বাদ দিয়ে—বালু উত্তোলনের ক্ষতিকর ও ধ্বংসাত্মক প্রভাব থেকে সংরক্ষিত এবং রক্ষিত বনাঞ্চল সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ কেন প্রদান করা হবে না— তা জানতে চেয়েছেন।

এছাড়া বালু উত্তোলনের ক্ষতি নিরূপণ করে প্রকৃত দোষী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ কেন প্রদান করা হবে না— তাও জানতে চেয়েছেন আদালত।

হাইকোর্টের আদেশ বাস্তবায়নের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক; কক্সবাজার জেলার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার; বন বিভাগের প্রধান বন সংরক্ষক, কক্সবাজার  উত্তর ও দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা; কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও উখিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব মো. গোলাম রহমান ভুঁইয়া।

বেলার পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, ৯ বালুমহালের (কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী মৌজার খুটাখালী-১; রামু উপজেলার ধোলিরছড়া মৌজার ধলিরছড়া এবং পানিরছড়া খাল; উখিয়া উপজেলার উখিয়ার ঘাট মৌজার বালুখালী-১, উয়ালাপালং এবং রাজাপালং মৌজার দোছড়ি বালুমহল, পালংখালী মৌজায় পালংখালী; রাজাপালং মৌজার হিজলিয়া; রাজাপালং মৌজার ধোয়াংগারচর ও  কুমারিয়ারছড়া বালুমহাল) ইজারা কার্যক্রম স্থগিত করেছেন আদালত। 

সেইসাথে দ্রুত এসব বালুমহাল, যা সংরক্ষিত এবং রক্ষিত বনাঞ্চলের মধ্যে এবং সন্নিকটে বিদ্যমান তা থেকে বালু উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। 

পাশাপাশি উল্লেখিত বন এলাকা থেকে বালু উত্তোলনের সাথে জড়িত ইজারা গ্রহীতাসহ অন্যান্য দোষী ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বালু উত্তোলনের ফলে উল্লেখিত বনের যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে প্রতিবেদন আকারে তিন মাসের মধ্যে তা আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / বালুমহাল / হাইকোর্টের নির্দেশ / রুল জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net