Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভে ২০ ব্যাংক শাখার কার্যক্রম বন্ধ, গ্রাহকদের ভোগান্তি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 August, 2025, 02:10 pm
Last modified: 10 August, 2025, 03:23 pm

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভে ২০ ব্যাংক শাখার কার্যক্রম বন্ধ, গ্রাহকদের ভোগান্তি 

টিবিএস রিপোর্ট 
10 August, 2025, 02:10 pm
Last modified: 10 August, 2025, 03:23 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে পটিয়ার সরকারি-বেসরকারি ২০টি ব্যাংক শাখার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। রোববার (১০ আগস্ট) সকাল থেকে আন্দোলনকারীরা সব ব্যাংকের মূল ফটক অবরোধ করেন। 

এর ফলে সেবা নিতে আসা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আন্দোলনকারীরা বলেন, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭ হাজার কর্মকর্তা-কর্মচারীকে 'বিনা নোটিশে ও অন্যায়ভাবে' চাকরিচ্যুত করা হয়। তাদের অধিকাংশই পটিয়া উপজেলার বাসিন্দা। 

রোববার সকাল ৭টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেন। পরে ব্যাংকগুলোর প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। এতে সকাল ৯টা থেকে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহক কেউই শাখায় প্রবেশ করতে পারেননি।

আন্দোলনকারী মফিজুল ইসলাম চৌধুরী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। পটিয়ায় সব ব্যাংকে লেনদেন বিকেল পর্যন্ত বন্ধ থাকবে।'

ছবি: সংগৃহীত

আরেক আন্দোলনকারী শিবলু আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ক্যাশ অফিসার ছিলেন। তিনি বলেন, 'কোনো কারণ ছাড়াই হঠাৎ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে আমি চরম অসহায় অবস্থায় পড়েছি।' চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তিনি সহকর্মীদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে জনতা ব্যাংকের পটিয়া শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন বলেন, 'শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় রোববার গ্রাহকের চাপ বেশি ছিল। কিন্তু আন্দোলনের কারণে লেনদেন বন্ধ হয়ে যায়।'

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, 'পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ব্যাংক খুলে দিয়ে জনগণের ভোগান্তি লাঘব করার জন্য আন্দোলনকারীদের বলা হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

ব্যাংক / পটিয়া / চাকরিচ্যুত ব্যাংক কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net