Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
স্কুলে শেখ মুজিবের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2025, 04:10 pm
Last modified: 05 August, 2025, 04:12 pm

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত

স্কুলে শেখ মুজিবের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

সোমবার (৪ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।
টিবিএস রিপোর্ট
05 August, 2025, 04:10 pm
Last modified: 05 August, 2025, 04:12 pm
শামিমা ইয়াছমিন। ছবি: টিবিএস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।

‎সোমবার রাতে নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মুঠোফোনে কল করা হলে তার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, 'সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলা হয়নি।'

‎নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বলেন, 'জেলা শিক্ষা কর্মকর্তা এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করেছেন। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে বিকেলে এ বরখাস্তের আদেশ পাঠানো হয়। অফিসের মেইলে বরখাস্তের আদেশ এসেছে। জেলা শিক্ষা অফিস থেকে ফোনে আমাকে জানানো হয়েছে। অফিস টাইমে চিঠি পড়ে বিস্তারিত জানাতে পারব।'

‎এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, 'তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

উল্লেখ্য, গতকাল রবিবার (৩ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন।

Related Topics

টপ নিউজ

প্রধান শিক্ষিকা / বরখাস্ত / স্কুল / শেখ মুজিবর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net