Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নিবন্ধন পেতে ইসিতে শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এনসিপিসহ ৮০টি রাজনৈতিক দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 08:25 am
Last modified: 04 August, 2025, 08:24 am

Related News

  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নিবন্ধন পেতে ইসিতে শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এনসিপিসহ ৮০টি রাজনৈতিক দল

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 08:25 am
Last modified: 04 August, 2025, 08:24 am
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই-বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে-সংক্রান্ত কাগজপত্র ৩ আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেওয়া হয়। এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি-সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে। 

রোববার (৩ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানান। 

ইসি সূত্রে জানা গেছে, জুনের শেষ পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। কিন্তু প্রাথমিক যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলকে ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে রোববার।

নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থন।

এছাড়া আগের নির্বাচনে কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে বা ৫ শতাংশ বৈধ ভোট পেলে তা-ও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নথিপত্র জমা দেওয়ার পর ইসি দলগুলোর আবেদন যাচাই-বাছাই ও মাঠ তদন্ত করবে। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন তালিকা প্রকাশ করবে। 

নতুন তথ্য জমা দিল এনসিপি

নির্বাচন কমিশনে দল হিসেবে এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেয় গত ২২ জুন। তথ্য পূরণে দলটিকে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন বমিশন।

রোববার কমিশনে এসে প্রয়োজনীয় তথ্য দিয়েছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, 'দলের নিবন্ধন আবেদনের তথ্য চেয়ে, পর্যবেক্ষণের আলোকে নতুন ডকুমেন্ট আজ জমা দিয়েছি ইসির কাছে। আশা করি, ইসি আমাদের নিবন্ধনের পরের ধাপের কাজ অগ্রসর হবে।'
 
Related Topics

টপ নিউজ

নিবন্ধন / ইসি / নির্বাচন কমিশন / রাজনীতি / ইসিতে নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ঢাকায় কোনো হকার বা রিকশা নিবন্ধনের বাইরে থাকবে না: ডিএসসিসি প্রশাসক  
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net