Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম চার্জশিট দাখিল, সাবেক ৩ মন্ত্রীসহ অভিযুক্ত ২৩১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 11:25 am
Last modified: 02 August, 2025, 11:29 am

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম চার্জশিট দাখিল, সাবেক ৩ মন্ত্রীসহ অভিযুক্ত ২৩১

২০২৪ সালের ৩ আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে নিহত হন শহিদুল ইসলাম শহিদ (৩৭)। নিহতের ভাই শফিকুল ইসলাম ওই বছরের ১৫ আগস্ট চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 11:25 am
Last modified: 02 August, 2025, 11:29 am
২০২৪ সালের ৩১ জুলাই চট্টগ্রাম আদালত এলাকায় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা দেশব্যাপী শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

জুলাই আন্দোলনের সময় এক দোকানকর্মীকে হত্যা মামলায় চট্টগ্রামে প্রথম চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে সাবেক তিন মন্ত্রীসহ মোট ২৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৩ আগস্ট নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় গুলিতে নিহত হন শহিদুল ইসলাম শহিদ (৩৭)। তিনি স্থানীয় একটি জুতার দোকানে কর্মরত ছিলেন। নিহতের ভাই শফিকুল ইসলাম ওই বছরের ১৫ আগস্ট চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল হক চলতি বছরের ৩০ জুলাই আদালতের প্রসিকিউশন বিভাগে চার্জশিট জমা দেন। এটি প্রকাশ্যে আসে ১ আগস্ট (শুক্রবার) রাতে। 

৩১ জুলাই চার্জশিটটি জমা দেওয়া হয় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে। আগামী ২৫ আগস্ট মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চার্জশিটে যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন–সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র এ জে এম নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আবদুস সালাম, দিদারুল আলম দিদার, এস এম আল মামুন, নোমান আল মাহমুদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাবেক কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

চার্জশিটে ১২৮ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকেলে শহিদ কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সময় আন্দোলনকারীরা তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেলের ষোলশহর এলাকার বাসভবন ও তৎকালীন মেয়রের বহদ্দারহাটের বাসভবনে হামলার চেষ্টা করেন।

আন্দোলনকারীদের দাবি ছিল, শহিদ পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে নিহত হন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা কেবল টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে, গুলি চালায়নি। মেয়রের বাসায় নিরাপত্তা দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল।

চট্টগ্রামে গত বছর জুলাই আন্দোলনের সময় যেসব প্রাণহানির ঘটনা ঘটে, তার মধ্যে এটিই প্রথম মামলা যাতে চার্জশিট দাখিল করা হলো। মামলাটিতে চার্জশিট দাখিলকে তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / জুলাই হত্যাকাণ্ড / চার্জশিট দাখিল / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net