বিএনপির সঙ্গে বৈঠক করল নেজামে ইসলাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। অন্যদিকে, নেজামে ইসলাম পার্টির পক্ষে ছিলেন দলের নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক।
প্রতিনিধি দলে আরও ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের নেতা এহসানুল হক এবং হাসান ইবনে আলী।
