Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মামলায় উদ্দেশ্যমূলকভাবে বেশি আসামি করায় তদন্তে দেরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2025, 03:20 pm
Last modified: 26 July, 2025, 03:22 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

মামলায় উদ্দেশ্যমূলকভাবে বেশি আসামি করায় তদন্তে দেরি হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা আরও বলেন, ‘সারাদেশে লুট হওয়া এবং জুলাইয়ের আন্দোলন দমনে ব্যবহৃত সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচন শুধু পুলিশের দায়িত্ব নয়, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন তাদের।’
টিবিএস রিপোর্ট
26 July, 2025, 03:20 pm
Last modified: 26 July, 2025, 03:22 pm
সংবাদ সম্মেলনে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: টিবিএস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে নিরীহ ব্যক্তিদের আসামি করায় ৫ আগস্টের পর হওয়া হত্যা ও হত্যা প্রচেষ্টার মামলাগুলোর তদন্তে বিলম্ব হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'একটি হত্যা মামলায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে আসামি করা হয়েছে ২০০ জনকে। এতে তদন্তে সময় বেশি লাগে। আমরা বলেছি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে নিরীহ ব্যক্তিদের আসামি করেছে। তারা যদি প্রকৃত অপরাধীদের নাম দিত, তাহলে এত সমস্যা হতো না।'

উপদেষ্টা আরও বলেন, 'সারাদেশে লুট হওয়া এবং জুলাইয়ের আন্দোলন দমনে ব্যবহৃত সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচন শুধু পুলিশের দায়িত্ব নয়, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন তাদের। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন, সবাই মিলে কাজ করলে ভালো নির্বাচন আয়োজন সম্ভব।'

তিনি বলেন, 'অস্থিরতা তৈরির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহার করে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রচার করা হচ্ছে। যা সত্যি ঘটছে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। কিছু উসকানিদাতা থাকবেই, তারা সমস্যা তৈরির চেষ্টা করবে। যারা পুলিশের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বলবো, নিজেরা যা করছেন করুন, পুলিশের সঙ্গে বিভেদ করবেন না। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা, আপনাদের কাজ জনগণের সমর্থন আদায় করা।'

এর আগে তিনি র‍্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, 'ভারতে থাকা বাংলাদেশিদের আমরা নিতে চাই, কিন্তু রোহিঙ্গাদের নিচ্ছি না; তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রোপার চ্যানেল আছে। তবে নদীর পাড়ে বা জঙ্গলে তাদের ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতাবিরোধী অপরাধ।'

এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন র‍্যাবের মহাপরিচালক একে এম শহীদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / জাহাঙ্গীর আলম চৌধুরী / নির্বাচন / মামলা জট / তদন্ত / অস্ত্র উদ্ধার / পুশ ইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net