Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সংসদে ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন বাস্তবসম্মত নয়: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2025, 09:00 pm
Last modified: 14 July, 2025, 09:05 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

সংসদে ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন বাস্তবসম্মত নয়: সালাহউদ্দিন

সালাহউদ্দিন বলেন, ‘বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের কাঠামোর মধ্যে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে সাধারণ আসনে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী দেওয়ার দাবি এখনো বাস্তবসম্মত নয়।’
টিবিএস রিপোর্ট
14 July, 2025, 09:00 pm
Last modified: 14 July, 2025, 09:05 pm
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: সংগৃহীত

সংসদে নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসনে নির্বাচন এখনো বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'আলাদা ১০০টি আসন তৈরি ও তা বাস্তবায়নের বিষয়টি বর্তমানে বাস্তবসম্মত না হওয়ায় বিএনপি সংরক্ষিত আসনে বিদ্যমান নির্বাচনী প্রক্রিয়াকেই সমর্থন করে।'

রোববার (১৪ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, 'বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের কাঠামোর মধ্যে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। সেক্ষেত্রে সাধারণ আসনে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী দেওয়ার দাবি এখনো বাস্তবসম্মত নয়।'

তিনি বলেন, 'নারীর সরাসরি নির্বাচন একসময় বাস্তবতা হয়ে উঠবে। সেই সময় আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং এ লক্ষ্যে কাজ করে যেতে হবে।'

উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে ক্ষমতা, কার্যাবলি ও নির্বাচনী পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি উচ্চকক্ষ গঠনের জন্য নিম্নকক্ষে দলের আসনের অনুপাতে প্রতিনিধিত্বের প্রস্তাব দিলেও এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি বলে জানান সালাহউদ্দিন।

প্রস্তাবিত কাঠামোতে উচ্চকক্ষ দুর্বল হয়ে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বিএনপিই প্রথম দেয়। এখনো এটি গঠিতই হয়নি, তাই শক্তিশালী হবে না দুর্বল—এ নিয়ে বিতর্কের কোনো প্রাসঙ্গিকতা নেই।'

জাতীয় ঐকমত্য কমিশনের একটি প্রস্তাবের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, '৬৪ জেলা ও ১২ সিটি করপোরেশনের প্রতিনিধিদের নিয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবটি আমার কাছে বেশ অদ্ভুত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে।'
সরাসরি নির্বাচনের মাধ্যমে ৬৪ জেলা ও ১২ সিটি করপোরেশন থেকে প্রতিনিধি নির্বাচনের প্রস্তাবকে 'জেলা পরিষদ বা প্রাদেশিক ব্যবস্থার মত' উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এককেন্দ্রিক সরকার কাঠামো অনুসরণ করে। এ ধরনের আলাদা নির্বাচনের মাধ্যমে ৭৬ সদস্যের উচ্চকক্ষ তৈরি করা উপযুক্ত বা প্রয়োজনীয় নয়।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির স্থায়ী কমিটির সদস্য / নির্বাচন / সংরক্ষিত নারী আসন / সালাহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net