Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 07:35 pm
Last modified: 10 July, 2025, 07:34 pm

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে: ইসি

বৃহস্পতিবার (১০ জুলাই) কমিশন বৈঠক শেষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে ইসির সর্বশেষ অবস্থান তুলে ধরে এ তথ্য জানান তিনি।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 07:35 pm
Last modified: 10 July, 2025, 07:34 pm
আজ (১০ জুলাই) বিকেলে আগারগাঁওয়ে ইসির সদর দপ্তরে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: টিবিএস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, 'এবার প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই ভোট দিতে পারবেন। তবে পোস্টাল ব্যালটের ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ৪৮ কোটি টাকা। ভোটার প্রতি ৭০০ টাকা ব্যয় হবে।'

বৃহস্পতিবার (১০ জুলাই) কমিশন বৈঠক শেষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে ইসির সর্বশেষ অবস্থান তুলে ধরে এ তথ্য জানান তিনি।

এসময় ইসি সানাউল্লাহ বলেন, 'প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে।'

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না; এ বিষয় সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় সেই আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আমরা আবেদন করেছি।

তিনি আরও বলেন, পুরো আসনের নির্বাচন বন্ধের ক্ষমতা আমাদের আগে ছিল, সেটা বাদ দেওয়া হয়েছিল। এখন আমাদের কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা আছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / প্রবাসী / আবুল ফজল মো. সানাউল্লাহ / ইসি / পোস্টাল ব্যালট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net