Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 05:35 pm
Last modified: 09 July, 2025, 07:08 pm

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘আপনারা খুব ভাল করে জানেন আওয়ামী লীগের নির্যাতন, হত্যা, গুম, খুন সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল। আমি নিজেও ১১২ টি মালমার আসামি হয়ে ১৩ বার জেলে গিয়েছি। আমরা সব সময় মনে করি যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, বা ফ্যাসিবাদের হয়ে কাজ করবে; তাদের শাস্তি হওয়া প্রয়োজন। তাদের আইনের আওয়াতায় নিয়ে আসা প্রয়োজন।’
টিবিএস রিপোর্ট
09 July, 2025, 05:35 pm
Last modified: 09 July, 2025, 07:08 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'শেখ হাসিনা নিজে হত্যা গুম, খুনের সঙ্গে জড়িত। দলগতভাবে যদি জড়িত থাকে তাহলে তাদেরও বিচার হওয়া উচিত। শুধু ব্যক্তি শেখ হাসিনা নন, দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত। আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে জবাবদিহি করতে হবে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী, জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।'

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বলেন, 'গণতন্ত্রের সবচেয়ে বড় যদি কোনো শক্তি থাকে তাহলে সেটা হচ্ছে বিএনপি। গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি। বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের শাসন ফিরিয়ে এনেছে বিএনপি। এবং সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে এনেছে বিএনপি। দেশটাকে আমাদের সকলে মিলে বাচাঁতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো। যত দ্রুত সেটাকে ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল।'

তিনি বলেন, 'যারা মনে করে যে, নির্বাচন প্রয়োজন নেই- আমার মনে হয়, তারা আবার চিন্তা করবেন। জনগণের জন্য নির্বাচন প্রয়োজন। একটা নির্বাচিত সরকার দরকার, যে সরকার জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা সংস্কারে অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি। সুতরাং সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো সাংঘর্ষিকতা  নেই, দুইটা একসঙ্গে চলবে।'

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন, 'আপনারা খুব ভাল করে জানেন আওয়ামী লীগের নির্যাতন, হত্যা, গুম, খুন সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল। আমি নিজেও ১১২ টি মালমার আসামি হয়ে ১৩ বার জেলে গিয়েছি। আমরা সব সময় মনে করি যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, বা ফ্যাসিবাদের হয়ে কাজ করবে; তাদের শাস্তি হওয়া প্রয়োজন। তাদের আইনের আওয়াতায় নিয়ে আসা প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নির্বাচন / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net