Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, দাবি বিএনপির ফারুকের

বাংলাদেশ

ইউএনবি
27 June, 2025, 07:25 pm
Last modified: 27 June, 2025, 07:37 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, দাবি বিএনপির ফারুকের

ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি আপনার কথা রাখুন। আমরা আশাবাদী, দেশে রমজানের আগেই নির্বাচন হবে। সরকার সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে।’
ইউএনবি
27 June, 2025, 07:25 pm
Last modified: 27 June, 2025, 07:37 pm
জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সরকারের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিশ্বাস করেন তারা।

শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা উন্নয়ন প্রচার ক্যাম্পেইনের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ফারুক বলেন, 'ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি আপনার কথা রাখুন। আমরা আশাবাদী, দেশে রমজানের আগেই নির্বাচন হবে। সরকার সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে।'

তিনি বলেন, 'সরকার নির্বাচন দিতে এরই মধ্যে অনেক দেরি করে ফেলেছে। আর বিলম্ব নয়। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এরশাদ সরকারের পতনের তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। আপনি যদি ১৬ বছরের কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটিয়ে তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতেন, আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকত। তবে এখনও সময় আছে, আমরা আশাবাদী রমজানের আগেই নির্বাচন হবে।'

ফারুক আরও বলেন, এখন আলোচনা হচ্ছে যে একটি দল নাকি ২০০ থেকে ৩০০ আসন পাবে। এটি, জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে।

তিনি বলেন, 'অনেকে সংশয়ের মধ্য আছেন যে, নতুন দল (এনসিপি) শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তবে লন্ডন বৈঠকের পর আমি রাজনৈতিক কর্মী হিসেবে আত্মবিশ্বাস পেয়েছি যে, রমজানের আগেই নির্বাচন হবে।'

ফারুক বলেন, 'ভবিষ্যৎ সরকারের ওপরই নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের উন্নতি নির্ভর করবে।'

তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে—যাতে পুনরায় এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।

বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে ফারুক বলেন, 'যখন নির্বাচিত সরকার আসবে, তখন জনগণের নির্বাচিত প্রতিনিধি শিক্ষাখাতের সমস্যাগুলো সমাধান করবে। আমরা যদি শিক্ষার উন্নতি করতে না পারি, দেশের উন্নয়ন সম্ভব নয়।'

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন।

এনপির এই নেতা মন্তব্য করেন, 'শেখ হাসিনা ও তার বাবা যেভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন—তা ভাষায় প্রকাশের মতো নয়। যারা দেশে গণতন্ত্রের কথা বলেন, তারা কখনো শিক্ষার কথা বলেননি।'

Related Topics

টপ নিউজ

জয়নুল আবেদীন ফারুক / বিএনপি / নির্বাচন / অন্তর্বতী সরকার / এনসিপি / বিচার বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী, আগামী ৫ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা অনুমান করাই যায়: আসিফ মাহমুদ
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net