Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2025, 08:30 pm
Last modified: 08 June, 2025, 09:01 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

মোদি ওই বার্তায় বলেছেন, ‘ঈদ মোবারক’- ঈদুল আজহার এই মাহেন্দ্রক্ষণে আমি ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ 
টিবিএস রিপোর্ট
08 June, 2025, 08:30 pm
Last modified: 08 June, 2025, 09:01 pm
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের পক্ষ থেকে এক চিঠিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। 

গত বুধবার (৪ জুন) পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, 'ঈদ মোবারক'- ঈদুল আজহার এই মাহেন্দ্রক্ষণে আমি ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।' 

'পবিত্র এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেরও অঙ্গ এবং এদেশব্যাপী লাখো মানুষ গভীর আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করে। এই দিনটি আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নির্মাণে অপরিহার্য।'

'আমি এই দিনটি উপলক্ষে আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি'- বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

এরপর বাংলাদেশের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তার লিখিত জবাব দেওয়া হয়েছে।

গত শুক্রবার (৬ জুন) মোদিকে লেখা চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, 'ঈদুল আজহা উপলক্ষে আপনার উষ্ণ শুভেচ্ছা, অভিবাদন ও সদয় বার্তাকে আমি স্বাগত জানাই, যা দুই দেশের মধ্যে অভিন্ন মূল্যবোধকে তুলে ধরেছে। পবিত্র এই দিনটি উপলক্ষে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের জনগণকে আমার উষ্ণতম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'

তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় সম্প্রদায়গুলোকে একত্র করে এবং বিশ্বজুড়ে জনগণের বৃহত্তর কল্যাণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার চেতনা আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে নির্দেশনা দেবে।

Related Topics

টপ নিউজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস / ভারত / নরেন্দ্র মোদি / ঈদুল আজহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net