Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
জাতীয় গ্রিডে আসতে চলেছে রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশ

ইউএনবি
03 June, 2025, 11:15 am
Last modified: 03 June, 2025, 11:19 am

Related News

  • রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদন পেলে আগামীকাল পাওয়ার স্টার্টআপের প্রস্তুতি
  • নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’

জাতীয় গ্রিডে আসতে চলেছে রূপপুরের বিদ্যুৎ

সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু হওয়ার মাধ্যমে এই সক্ষমতার মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।
ইউএনবি
03 June, 2025, 11:15 am
Last modified: 03 June, 2025, 11:19 am
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদভাবে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে 'রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন' সফলভাবে চালু হওয়ার মাধ্যমে এই সক্ষমতার মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।

১৫৮ কিলোমিটার দীর্ঘ রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনে রয়েছে মোট ৪১৪টি টাওয়ার। এই লাইনের মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সরবরাহ সম্ভব হবে।

এর আগে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের 'ফিজিক্যাল স্টার্ট-আপ' নিশ্চিত করতে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়। এর মধ্যে ২০২২ সালের ৩০ জুন 'রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন' এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল 'রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন' চালু করা হয়।

নতুন লাইন চালুর মাধ্যমে রূপপুর কেন্দ্রের জন্য এখন মোট তিনটি সঞ্চালন রুট চালু হয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।

এই তিনটি সঞ্চালন লাইন পুরোপুরি সক্রিয় হওয়ায় এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহের বাস্তবভিত্তিক অবকাঠামো প্রস্তুত। এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি বড় সাফল্য।

Related Topics

টপ নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র / জাতীয় গ্রিড / চালু / রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদন পেলে আগামীকাল পাওয়ার স্টার্টআপের প্রস্তুতি
  • নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ‘চেইন রিয়্যাকশন’ সম্পন্ন 
  • প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net