Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা বেগমের গ্রেপ্তার-কারাবাসে এইচআরএফবি’র নিন্দা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 07:10 pm
Last modified: 01 June, 2025, 07:09 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা বেগমের গ্রেপ্তার-কারাবাসে এইচআরএফবি’র নিন্দা

আজ শনিবার (১ জুন) পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ৬৯ বছর বয়সী এই শিক্ষকের জামিন নামঞ্জুর ও কারাবন্দির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 07:10 pm
Last modified: 01 June, 2025, 07:09 pm
অধ্যাপক এসএম আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা এসএম আনোয়ারা বেগমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

আজ শনিবার (১ জুন) পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ৬৯ বছর বয়সী এই শিক্ষকের জামিন নামঞ্জুর ও কারাবন্দির ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ।

ফোরামটি দণ্ডবিধির ৪৯৭ ধারা উল্লেখ করে জানায়, প্রবীণ নারী হিসেবে আনোয়ারা বেগমের বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায় নিয়ে জামিন প্রশ্নে বিশেষ বিবেচনা প্রাপ্য ছিল।

বিবৃতিতে জুলাই অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচারের দাবি পুনর্ব্যক্ত করে এইচআরএফবি।

তবে সংস্থাটি সতর্ক করে দিয়ে জানায়, শত শত মানুষকে একযোগে আসামি করে গ্রেপ্তার ও বিচার ছাড়াই কারাবাসে পাঠালে মামলার ন্যায়সঙ্গত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

ফোরামটির মতে, অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিশেষ করে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগে নির্বিচারে গ্রেপ্তার বিচারপ্রক্রিয়ার পথেই বাধা সৃষ্টি করে।

সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে আরও সতর্কতার সঙ্গে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনার আহ্বান জানিয়ে বলেছে, কেবল প্রকৃতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদেরই গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, আনোয়ারা বেগম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং আওয়ামী লীগ সরকারের মেয়াদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

গত ২৮ মে জবি ক্যাম্পাসের কাছে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক জবি ছাত্রদল নেতা সুজন মোল্লা সূত্রাপুর থানায় দায়ের করা একটি মামলায় নাম উল্লেখ রয়েছে তার।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / গ্রেপ্তার / কারাবাস / ছাত্রদল নেতা / সুজন মোল্লা / আনোয়ারা বেগম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net