Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘সরকারের মাথা থেকে পচন ধরেছে’: তারুণ্যের সমাবেশে মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2025, 07:40 pm
Last modified: 28 May, 2025, 08:02 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

‘সরকারের মাথা থেকে পচন ধরেছে’: তারুণ্যের সমাবেশে মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, 'আমি একটা কথা বলতে চাই—এই সরকারের বেশিরভাগ [কর্মকর্তা] এই দেশের নাগরিকও নন। তারা আজ অনেক কিছু করার কথা বলছেন। আমি তাদের বলতে চাই, আপনাদের এসব করার দরকার নেই। করিডোরের সুবিধা বা অসুবিধা কী তা আমাদের জানার দরকার নেই।'
টিবিএস রিপোর্ট
28 May, 2025, 07:40 pm
Last modified: 28 May, 2025, 08:02 pm
রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ'। ছবি: টিবিএস

সরকারের অবস্থা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'এই সরকারের (অন্তর্বর্তী সরকার) মাথা থেকে পচন ধরেছে, আর সেটা নিচ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আওয়ামী লীগের আমলে যে ক্ষতি হয়েছে, তার চেয়েও ভয়াবহ ক্ষতি হবে।'

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে'-এ তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, 'আমি একটা কথা বলতে চাই—এই সরকারের বেশিরভাগ [কর্মকর্তা] এই দেশের নাগরিকও নন। তারা আজ অনেক কিছু করার কথা বলছেন। আমি তাদের বলতে চাই, আপনাদের এসব করার দরকার নেই। করিডোরের সুবিধা বা অসুবিধা কী তা আমাদের জানার দরকার নেই।'

তিনি বলেন, 'এদেশের মানুষ বোকা নয়। স্টারলিংক ছাড়া আমরা চলেছি এতদিন। ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিল। এখন স্টারলিংক আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মালমসলা যাবে। সেন্টমার্টিন কার জন্য? বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাওয়ার জন্য।'

মির্জা আব্বাস আরও বলেন, এই সরকার একসময় গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থার প্রতীক ছিল, কিন্তু গত নয় মাসে তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি—পাওয়া গেছে শুধু অবজ্ঞা।

তাই একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, 'যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন, আমি বিশ্বাস করি—নির্বাচিত সরকারের হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে।'

চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'দেশজুড়ে এখন ব্যাপক চাঁদাবাজি চলছে, অথচ এর দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। তাহলে পুলিশ কেন এই চাঁদাবাজদের ধরছে না?'

তিনি আরও বলেন, 'সরকার বলছে, তারা সংস্কার করে নির্বাচন দেবে। কিন্তু নয় মাসে কিছুই করতে পারেনি তারা। আগামী নয় বছরেও কিছু করতে পারবে না।'

এ অবস্থায় সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে নিজেরাই একটি সমাধান নিয়ে এগিয়ে আসা।

সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদসহ অন্যান্য নেতারাও এই দাবির প্রতি সমর্থন জানান।
 
Related Topics

টপ নিউজ

মির্জা আব্বাস / অন্তর্বর্তী সরকার / স্টারলিংক / তারুণ্যের সমাবেশ / বিএনপি / নয়াপল্টন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net