Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আগামী রমজানের পর নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: আমীর শফিকুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 08:25 pm
Last modified: 24 May, 2025, 10:33 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

আগামী রমজানের পর নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত: আমীর শফিকুর

শনিবার (২৪ মে) বিকালে দলের কেন্দ্রীয় নেতাদের এই প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পৌঁছান।
টিবিএস রিপোর্ট
24 May, 2025, 08:25 pm
Last modified: 24 May, 2025, 10:33 pm

ছবি: প্রেস উইং

দেশে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের শীর্ষ প্রতিনিধিদলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলন একথা জানান তিনি।  

তিনি বলেন, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

জামায়াতের আমীর মনে করেন, সময়টি কখন, সেটির একটি রোডম্যাপ (পথনকশা) দরকার। পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র পাঁচটি সংস্কারে সরকার হাত দিয়েছে। সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।

শফিকুর রহমান বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে।

জামায়াতের আমীর বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যাতে প্রকাশ করে সরকার। আমরা আমাদের দুটি সময় জানিয়েছি, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, কিংবা রমজানের পরপরই। 

তিনি আরও বলেন, আমরা আগে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়ে দাবি জানিয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যদি আরও একটু সময় লাগে, সেক্ষেত্রে আগামী রমজানের পর পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু রমজানের পরে বেশি সময় দেওয়ার পক্ষে না।

শফিকুর রহমান বলেন, দেশে গত কয়েকদিন যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অসন্তুষ্টি প্রকাশ করে। সেখান থেকে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। দুটি রাজনৈতিক দলের দুই দাবি নিয়ে আন্দোলন চলায়, প্রধান উপদেষ্টা অসন্তুষ্ট হয়েছেন। এখন সে অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে। দেশ সবার, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।

তিনি আরও বলেন, "গত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে, মানুষ আর তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না।"

এর আগে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথমে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর রাত আটটার দিকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পৌঁছান জামায়াতের প্রতিনিধি দল।

জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের- এর দুই সদস্যের এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / প্রধান উপদেষ্টা / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net