Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বরিশাল বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালালের কারাদণ্ড 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2025, 04:55 pm
Last modified: 07 May, 2025, 05:00 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

বরিশাল বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দালালের কারাদণ্ড 

দুদক কর্মকর্তা রাজকুমার সাহা বলেন, ‘অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে দুদকের কর্মকর্তা দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে যান। তখন তার কাছে দালাল সঞ্জীব দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন।’
টিবিএস রিপোর্ট
07 May, 2025, 04:55 pm
Last modified: 07 May, 2025, 05:00 pm
ছবি: সংগৃহীত

বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলাকালে আটক এক দালালকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। তার নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। তিনি বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার বাসিন্দা।

আজ বুধবার (৭ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে সঞ্জীবকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল হাসান ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তা রাজকুমার সাহা বলেন, 'সেবাগ্রহীতাদের কাছ থেকে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছি। এসব অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে দুদকের কর্মকর্তা দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে যান। তখন তার কাছে দালাল সঞ্জীব দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন। এ সময় সঞ্জীবকে আটক করা হয়।'

তিনি আরও বলেন, সঞ্জীবের সঙ্গে বিআরটিএ অফিসের অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সারাদেশে বিআরটিএর ৩৫টি অফিসে আজ দুপুরে একযোগে অভিযান পরিচালনা করে দুদক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ে এ অভিযান চালানো হয়। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বরিশাল / বিআরটিএ / দুদক / দালাল / অভিযান / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net