Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যায়, বিচার দেব কোথায়’: মতিউর রহমান চৌধুরী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 08:55 pm
Last modified: 04 May, 2025, 09:06 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 

‘প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যায়, বিচার দেব কোথায়’: মতিউর রহমান চৌধুরী

আজ জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 08:55 pm
Last modified: 04 May, 2025, 09:06 pm
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, 'যে দেশে সাংবাদিকদের শুধু প্রশ্ন করার জন্য চাকরি হারাতে হয়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি—এই বিচার কোথায় দেব?'

আজ রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, 'গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। আমাদের প্রশ্ন করতে দিতে হবে, লিখতে দিতে হবে, কথা বলতে দিতে হবে। তাহলেই গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে।'

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সঞ্চালনায় ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সূচনা বক্তব্যে নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সহসভাপতি নুরুল কবির বলেন, 'বিশ্বজুড়ে যখন ঘটা করে গণমাধ্যম দিবস পালন করতে হয়, তখন বুঝতে হবে স্বাধীনতা সংকুচিত হয়েছে। তবে বাংলাদেশে কিছু ইতিবাচক পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তবুও স্বাধীনতার সূচকে দেশের অবস্থান এখনও নিচে। রাজনৈতিক দলগুলোই গণমাধ্যমের প্রধান বাধা।'

তিনি আরও বলেন, 'আমরা দেখছি যারা আন্দোলন করেছে, তারা ১৬ ডিসেম্বর মানে না, নারী সংস্কার কমিশন মানে না—এর দায় কাদের? সংস্কারের ভিত্তি হবে স্বাধীনতা ও '৭১-এর চেতনা।'

আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।

জোনায়েদ সাকি বলেন, 'গণমাধ্যম যেন একচেটিয়া মালিকানার হাতে না থাকে, সেজন্য নীতিমালা জরুরি। তবে এমন কোনো আইন করা যাবে না, যা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে। সাংবাদিকদের জন্য এথিক্যাল জার্নালিজম নিশ্চিত করতে হবে। ভয়ভীতির কারণে চাকরি হারাচ্ছেন অনেকে। মব আক্রমণ বন্ধ না হলে রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।'

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের শাহেদ মুহাম্মদ আলী, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম / বিশ্ব গণমাধ্যম দিবস / মতিউর রহমান চৌধুরী / সাংবাদিক / সাংবাদিকতা / চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফেরাতে শক্তিশালী স্ব-নিয়ন্ত্রণ ও সাংবাদিক সুরক্ষার আহ্বান বিশেষজ্ঞদের 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net