Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংস্কার ও আ.লীগের বিচার প্রশ্নে একমত এনসিপি ও গণসংহতি আন্দোলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 07:10 pm
Last modified: 30 April, 2025, 10:00 pm

Related News

  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান সংস্কার ও আ.লীগের বিচার প্রশ্নে একমত এনসিপি ও গণসংহতি আন্দোলন

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 07:10 pm
Last modified: 30 April, 2025, 10:00 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির সঙ্গে বৈঠক করেছে গণসংহতি আন্দোলন। বৈঠকে উভয় দলই জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না এবং আওয়ামী লীগের বিচার নিয়ে একমত হয়েছে। 

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন, সংবিধান সংস্কার ও সংসদে নারীর আসনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের দ্বিমত নেই।

তিনি বলেন, যারা গত ১৫ বছরে সংঘটিত গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও সর্বশেষ জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ড, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। আমরা দল হিসেবে আওয়ামী লীগের যে দায়, তারও বিচার দেখতে চাই। আমরা চাই সংস্কারের ক্ষেত্রে ন্যূনতম একটি ঐকমত্য দ্রুত তৈরি হোক। সেই সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়েও যাতে আমরা একটা ঐকমত্যে আসতে পারি। 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণসংহতি আন্দোলনের সাথে আমরা একমত। কিছু ক্ষেত্রে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে ঐকমত্য গঠনের চেষ্টা করা হবে। এনসিপি গণপরিষদ নির্বাচনের কথা বলেছে। অন্যদিকে গণসংহতি আন্দোলনের ভিন্ন প্রস্তাব। তবে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না, এ বিষয়ে উভয় দলই একমত।

তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে।

নাহিদ জানান, রাজনৈতিক জোট গঠনের জন্য নয়, সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনের জন্যই বিভিন্ন দলের সাথে এমন বৈঠক চলবে।

নির্বাচনে জোট গঠন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচনের বিষয়ে কোনো জোট গঠন নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তবে রাজনৈতিক ঐক্য কিংবা আমাদের যে সংস্কার ও বিচারের বিষয়ে এজেন্ডা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি।

তিনি আরও বলেন, 'এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে।'

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আশরাফ উদ্দীন মাহাদী ও অনিক রায়, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি ও মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, ইমরাদ জুলকারনাইন ও তরিকুল সুজন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অঞ্জন দাস। 
 
Related Topics

টপ নিউজ

গণসংহতি আন্দোলন / এনসিপি / নাহিদ ইসলাম / বৈঠক / আওয়ামী লীগ / সংস্কার / গণপরিষদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net