Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 03:50 pm
Last modified: 25 April, 2025, 03:57 pm

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকদের সঙ্গে সফল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার

বৈঠক শেষে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, ‘ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে চলমান সব আন্দোলন ও কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 03:50 pm
Last modified: 25 April, 2025, 03:57 pm
২০২৫ সালের ৩০ জানুয়ারি, ন্যূনতম মজুরির দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ। ছবি: টিবিএস

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পাঁচটি স্তরে বাস্তবায়নের বিষয়ে মালিক ও শিল্প নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর চামড়া শিল্পের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

গতকাল (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ ফিনিশড লেদার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ত্রিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ফিনিশড লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে চলমান সব আন্দোলন ও কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।'

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'গতকালের মিটিং থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেখানে ট্যানার্স অ্যাসোসিয়েশন, ফিনিশড লেদার ও ওয়ার্কার্স ইউনিয়নের লোকজন থাকবে। কমিটি গ্রেডিংসহ যাবতীয় বিষয়গুলো বিশ্লেষণ করে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সুপারিশ দেবে। কমিটির সুপারিশগুলো আসার পর সকল পক্ষ বসে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে।'

তিনি বলেন, 'এক কথায় গতকালের আলোচনায় অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক অগ্রগতি রয়েছে। আশা করছি, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।'

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'মিটিংয়ে মোটামুটি ভালো একটা অগ্রগতি হয়েছে। তবে গ্রেডিংয়ের বিষয়ে কিছু সমস্যা থাকায় বৈঠকে সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।'

তিনি বলেন, 'গ্রেডিংয়ের ক্ষেত্রে যেমন এক নম্বর গ্রেডে আছে ১৩টি পদ। সেখানে কিছু কিছু পদের ব্যাপারে মালিকদের আপত্তি আছে। আবার কোনো পদ হয়তো দুই নম্বর গ্রেডে আছে, যা হয়তো তিন নম্বর গ্রেডে যেতে পারে। এই বিষয়গুলো বিশ্লেষণ করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য মূলত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। পরবর্তী মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সুপারিশগুলো চূড়ান্ত করা হবে।'

তিনি আরও বলেন, 'গ্রেডিংয়ের বিষয়গুলো সমাধান হওয়ার পর মালিকপক্ষ ৫টি গ্রেডে শ্রমিকদের যেই ন্যূনতম মজুরি, সেটি বাস্তবায়ন করবে।'

কমিটিতে ফিনিশড লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পরবর্তী মিটিং আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

চামড়া শিল্পের শ্রমিক / ন্যূনতম মজুরি / কর্মবিরতি প্রত্যাহার / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসলামী ব্যাংকের এমডির বৈঠক, কক্ষে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net