Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ডেঙ্গু প্রতিরোধে ব্যাকটেরিয়ার ব্যবহার মূল্যায়নে উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:45 am
Last modified: 22 April, 2025, 09:48 am

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ব্যাকটেরিয়ার ব্যবহার মূল্যায়নে উদ্যোগ নিচ্ছে সরকার

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:45 am
Last modified: 22 April, 2025, 09:48 am
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিত্র। ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

ডেঙ্গু প্রতিরোধে ব্যাকটেরিয়া প্রয়োগসংক্রান্ত 'ওলবাচিয়া পদ্ধতি' মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক প্রস্তাব নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের তথ্যমতে, 'ওলবাচিয়া পদ্ধতি'তে এডিস ইজিপ্টি প্রজাতির মশায় এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ছড়ানোর হার কমাতে সহায়তা করে।

বৈঠকে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান মেরিট ইনকরপোরেশনের প্রতিনিধি ড. কাজী জামিল ডেঙ্গু প্রতিরোধে দুটি প্রস্তাব তুলে ধরেন।

প্রথম প্রস্তাবে ডেঙ্গুজনিত মৃত্যুর ওপর সারোলজিক্যাল ও এপিডেমিওলজিক্যাল জরিপ পরিচালনার কথা বলা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটি সহায়তা করবে। এই জরিপের মাধ্যমে মানুষের রক্তে ডেঙ্গু অ্যান্টিবডি শনাক্ত করার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের সহায়তায় ওলবাচিয়া পদ্ধতিসহ বিভিন্ন মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকের শেষে উভয় প্রস্তাবই অনুমোদন করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এজন্য সরকার, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়-বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং মোট ২,২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ওলবাচিয়া / ব্যাকটেরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net