Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:00 pm
Last modified: 19 April, 2025, 08:02 pm

Related News

  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার মুখে নিয়োগের দুই দিন পর— ১৭ এপ্রিল আবিদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:00 pm
Last modified: 19 April, 2025, 08:02 pm

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরার জন্য গত ১৫ এপ্রিল তাঁকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্গানোগ্রামে এ ধরনের কোনো পদ নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার মুখে নিয়োগের দুই দিন পর— ১৭ এপ্রিল আবিদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ শনিবার (১৯ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের খবরাখবর— গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য মন্ত্রণালয়ে একজন স্থায়ী জনসংযোগ কর্মকর্তা রয়েছেন। তিনি নিয়মিতভাবে এই মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান। আবু আবিদের এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে এনিয়ে ব্যাপক সমালোচনা হয়।
 
আবু আবিদ ফেসবুকে তাঁর বিষয়ে লিখেছেন, তিনি বাংলাদেশে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও স্পোকসম্যান (মুখপাত্র)। এ ছাড়া দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলোকিত প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে আবু আবিদের বর্তমান ঠিকানা দেওয়া আছে ঢাকার কারওয়ান বাজার। তাঁর বাবার নাম মুহাম্মদ আবুল কালাম আজাদ। পটুয়ালাখীর দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে তাঁর বাড়ি।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারির পর আবু আবিদ নিজের ফেসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমার মুখপাত্র পদটি বাতিল করা হয়েছে। ... যে পদের প্রতি আমার কোন লোভ ছিল না। সে পদ চলে যাওয়াতে আমার কিছু আসে যায় না। মানুষের ভালোবাসা আর দোয়ায় আমার সৃষ্টি। আমৃত্যু সেটাই ধরে রাখতে চাই।'

 

Related Topics

টপ নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয় / মুখপাত্র / নিয়োগ বাতিল / প্রজ্ঞাপন / মুহাম্মদ আবু আবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
  • বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন উদ্দিন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net