Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
দিনাজপুরে হিন্দু নেতা হত্যা সংখ্যালঘু নির্যাতনের নমুনা: ভারত

বাংলাদেশ

হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া
19 April, 2025, 05:00 pm
Last modified: 21 April, 2025, 10:35 am

Related News

  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

দিনাজপুরে হিন্দু নেতা হত্যা সংখ্যালঘু নির্যাতনের নমুনা: ভারত

ভারত সরকারের মুখপাত্র বলেন, ‘আমরা আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই—হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব...’
হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া
19 April, 2025, 05:00 pm
Last modified: 21 April, 2025, 10:35 am
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় হিন্দু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে এই মৃত্যুকে 'বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত নির্যাতনেরই নমুনা' বলে দাবি করেছে দেশটি। 

আজ শনিবার (১৯ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ দাবি করেন।

পোস্টে জয়সওয়াল লিখেছেন, 'আমরা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। এর আগের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদেরও এখনও শাস্তি হয়নি। তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে।'

ভারত সরকারের মুখপাত্র আরও বলেন, 'আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এখানে কোনো অজুহাত বা ভেদাভেদ করার সুযোগ নেই।'

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে একদল দুর্বৃত্ত ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এরপর তাকে মারধর করে রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় একটি ভ্যানে বাড়ির পাশের স্থানীয় ফুলবাড়ী হাটে পাঠিয়ে দেয়।

এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ভবেশের স্ত্রী সান্ত্বনা রানী বলেন, ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে তার স্বামীর নম্বরে ফোন এসেছিল। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা তার অবস্থান নিশ্চিত করতেই ওই ফোন করেছিল। এর প্রায় আধাঘণ্টা পর দুইটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি এসে ভবেশকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। 

ভবেশ চন্দ্র রায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বিরল উপজেলার সহ-সভাপতি ছিলেন।

প্রধান বিরোধীদল কংগ্রেসের নিন্দা

এদিকে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস।

দলটির নেতা জয়রাম রমেশ এক্সে লিখেছেন, 'এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক।'

Related Topics

টপ নিউজ

দিনাজপুর / হিন্দু / হত্যা / সংখ্যালঘু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net