Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
আদানির বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

বাংলাদেশ

ইউএনবি
15 April, 2025, 10:00 pm
Last modified: 15 April, 2025, 10:04 pm

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

আদানির বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি

এর ফলে সন্ধ্যার চাহিদার সময়েও সারাদেশে মাত্র ৮০ থেকে ১২০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, যখন চাহিদা ছিল ১৩,৯৪৬ মেগাওয়াট এবং সরবরাহ ছিল ১৩,৮২০ মেগাওয়াট।
ইউএনবি
15 April, 2025, 10:00 pm
Last modified: 15 April, 2025, 10:04 pm
ছবি: রয়টার্স

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট আজ মঙ্গলবার থেকে পুনরায় উৎপাদনে ফিরেছে। এতে সেখান থেকে বিদ্যুৎ আমদানি করা বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতিতে আশাব্যঞ্জক উন্নতি হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি'র (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বিকেল ৫টায় বাংলাদেশ ওই কেন্দ্র থেকে ১,০৭৮ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছিল।

এর ফলে সন্ধ্যার চাহিদার সময়েও সারাদেশে মাত্র ৮০ থেকে ১২০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, যখন চাহিদা ছিল ১৩,৯৪৬ মেগাওয়াট এবং সরবরাহ ছিল ১৩,৮২০ মেগাওয়াট।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় নির্মিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিট রয়েছে, যার প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট।

এর আগে, গত ১ এপ্রিল একটি ইউনিট এবং ১২ এপ্রিল অপর ইউনিটটি কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করে দেয়, যার ফলে সারাদেশে বিদ্যুৎ ঘাটতি হঠাৎ করে বেড়ে যায়।

রেকর্ড অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টায় সর্বোচ্চ ৪২৮ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল, যদিও সাধারণত ছুটির দিনে চাহিদা কম থাকে।

"গত কিছু দিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ লোডশেডিং, যেখানে সাধারণত ঘাটতির পরিমাণ ৫০ থেকে ১৫০ মেগাওয়াটের মধ্যে থাকে," বলেন পাওয়ার গ্রিড বাংলাদেশের এক কর্মকর্তা।

উল্লেখ্য, হাসিনা সরকারের করা চুক্তির কারণে বাংলাদেশ ২০২৩ সালের এপ্রিল থেকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করছে।

Related Topics

টপ নিউজ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্র / বিদ্যুৎ আমদানি / বাংলাদেশ / বিদ্যুৎ পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net