Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যা সমাধান হবে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2025, 08:20 pm
Last modified: 14 April, 2025, 09:44 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যা সমাধান হবে: ফখরুল

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
14 April, 2025, 08:20 pm
Last modified: 14 April, 2025, 09:44 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

আলোচনা-ঐক্যের মধ্যদিয়ে নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'একটা আলোচনা ও ঐক্যের মধ্যদিয়ে আমরা এক নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব।'

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সময়সূচি ডিসেম্বর থেকে জুনে  পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, 'এই সমস্যারও সমাধান হবে।'

প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার জন্য আগামী ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।'

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন ফখরুল।

তিনি আগামী ১৬ এপ্রিল বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। অন্যদিকে, ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড, ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন আয়োজিত হবে।

তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চেয়েছে বিএনপি। এর মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে।

আগামী বুধবার (১৬ এপ্রিল) বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাতের সময় পেয়েছে। সেখানে নির্বাচনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট আশ্বাস পাবে বলে দলটি আশা করছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনের রোডম্যাপ / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / অন্তবর্তী সরকার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net