Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমেই মানুষের আস্থা ফিরে পাবে পুলিশ: মত বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2025, 10:05 am
Last modified: 19 March, 2025, 10:06 am

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমেই মানুষের আস্থা ফিরে পাবে পুলিশ: মত বিশেষজ্ঞদের

ভেঙ্গে পড়া পুলিশি ব্যবস্থাকে সারিয়ে তুলতে পুলিশকে ‘কর্মবীর’ হিসেবে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির।
টিবিএস রিপোর্ট
19 March, 2025, 10:05 am
Last modified: 19 March, 2025, 10:06 am
ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশ বেশ কিছু জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে বাধার শিকার হলেও, জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমেই মানুষের আস্থা ফিরে পাবে পুলিশ।

গতকাল (১৮ মার্চ) টিবিএস-এর সাথে আলাপ করার সময় তারা পুলিশ বাহিনীর রাজনৈতিক অপব্যবহার রোধে একটি স্বাধীন পুলিশ কমিশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

ভেঙ্গে পড়া পুলিশি ব্যবস্থাকে সারিয়ে তুলতে পুলিশকে 'কর্মবীর' হিসেবে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির।

গত অন্তত দুই দশক ধরে মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "পুলিশ আইনি ব্যবস্থা নিতে গিয়ে যে 'মব' ও রাজনৈতিক বাধার শিকার হচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, তার উত্তরণ পুলিশকেই করতে হবে।"

ফয়জুল কবির বলেন, "আইন ও বিধি অনুযায়ী জনতার পুলিশ হওয়ার জন্য পুলিশকে জনতার পাশেই থাকতে হবে, সেজন্য দরকার পড়লে স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশকে রাজনৈতিক ব্যবহার থেকে দূরে রাখতে হবে।"

তিনি আরও বলেন, "তবে মনে রাখতে হবে পুলিশের সেবার কেন্দ্র সারা বাংলাদেশের থানাগুলো। সেখানে সাধারণ মানুষ যেন নির্বিঘ্ন আইনি সেবা পায়, সেটা নিশ্চিত করতে হবে।"

বিগত বছরগুলোতেও পুলিশ দৃশ্যত মবের শিকার হয়নি উল্লেখ করে ফয়জুল কবির বলেন, "তবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পায়নি।"

তিনি বলেছেন, পুলিশের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি। সে জায়গা থেকে সাধারণ মানুষের আইনি প্রতিকারের নির্বিঘ্ন ব্যবস্থা করার মধ্য দিয়েই পুলিশকে আবার জনতার কাতারে আসতে হবে।

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নাজমুল হক পরিস্থিতি উত্তরনে সামজিক সচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "অন্যথায় পুলিশের মাধ্যমে মব লিঞ্চিং বা রাজনৈতিক চাপ সামলানো সম্ভব হবে না।"

ছোটখাটো ঝগড়া সমাধানে মেট্টোপলিটন শহরের মহল্লাগুলোতে রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ ও তরুণ যুবকদের নিয়ে কমিটি করার পরামর্শ দিয়েছেন তিনি। 

নাজমুল বলেন, "এই কমিটিগুলোর মাধ্যমে ছোট ঝগড়া সমাধান করা উচিত। এছাড়া, প্রত্যেক এলাকায় মবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।"

তিনি আরও বলেন, "স্থানীয় পর্যায়ে কোনো ধরনের মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটলে স্থানীয় ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি, প্রতিমাসে সাধারণ মানুষের পাবলিকলি সভা করতে হবে। সর্বোপরি পুলিশকে সাধারণ মানুষের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে হবে।"

Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশ বাহিনী / রাজনৈতিক অপব্যবহার / স্বাধীন পুলিশ কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net