Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ধর্ষণবিরোধী পদযাত্রায় হামলায় ৭ পুলিশ আহত, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 11:35 pm
Last modified: 11 March, 2025, 11:38 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

ধর্ষণবিরোধী পদযাত্রায় হামলায় ৭ পুলিশ আহত, আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 11:35 pm
Last modified: 11 March, 2025, 11:38 pm
ছবি: খন্দকার আবিদুর রহমান/টিবিএস

ধর্ষণবিরোধী পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা করলে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, 'নারী বিক্ষোভকারীদের নখের আঁচড়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং লাঠি ও ইট-পাটকেল দিয়ে হামলা চালায়।'

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের বিবৃতি অনুযায়ী, সংঘর্ষের সময় রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ কর্মকর্তা এবং তিনজন পুরুষ কনস্টেবলও আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, 'পুলিশ সংযম ও পেশাদারিত্ব বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।'

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

বিকেল ৩টা ২০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, বিক্ষোভকারীরা শাহবাগ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, পুলিশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের থামালে সংঘর্ষ শুরু হয়।

ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু দাবি করেছেন, সংঘর্ষের সময় পুলিশ ১০-১২ জন বিক্ষোভকারীকে আহত করেছে। তিনি টিবিএস-কে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে আমাদের ওপর লাঠিচার্জ করে।'

এর আগে এদিন কয়েক ডজন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী শাহবাগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

তারা সাম্প্রতিক সময়ে নারীর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও নির্যাতন বৃদ্ধির প্রতিবাদ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করছিলেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ / ধর্ষণবিরোধী আন্দোলন / ধর্ষণ / পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net