Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
চেয়ারম্যান-কমিশনারকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2025, 04:00 pm
Last modified: 07 March, 2025, 04:00 pm

Related News

  • দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিএসইসির নতুন চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

চেয়ারম্যান-কমিশনারকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী আশিকুর রহমান গতকাল (৬ মার্চ) এ অভিযোগ করেন।
টিবিএস রিপোর্ট
07 March, 2025, 04:00 pm
Last modified: 07 March, 2025, 04:00 pm
বিএসইসির লোগো/ফাইল ছবি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী আশিকুর রহমান গতকাল (৬ মার্চ) এ অভিযোগ করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, 'মারধর, ভাঙচুর ও আটকে রাখার মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।'

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়ার জেরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর আগে গত বুধবার সাইফুর রহমানকে পুনর্বহাল ও নতুন চেয়ারম্যান ও কমিশনারদের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করেন বিএসইসির কর্মকর্তারা। এসময় চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা কার্যালয়ের ভেতরে আটকে রাখেন তারা। পরে সেনা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরই ধারাবাহিকতায় গতকাল বিএসইসির চেয়ারম্যানসহ পুরো কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেন বিএসইসির কর্মকর্তারা। ফলে দিনভর বন্ধ থাকে বিএসইসির কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

পরে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৩টার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা কার্যালয়ে ফিরে যান।
এই ঘটনার পর চেয়ারম্যানের নিরাপত্তারক্ষী বুধবারের ঘটনায় মামলা দায়ের করেন।

মামলায় বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিমসহ (৫৪) ১৬ কর্মকর্তা, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম রয়েছে।

অভিযোগে বলা হয়, নির্ধারিত কমিশন সভা চলাকালে আসামিদের নেতৃত্বে একদল কর্মকর্তা জোরপূর্বক সভা কক্ষে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। তারা প্রধান ফটকে তালা লাগিয়ে সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কমিশন চত্বরে বিশৃঙ্খলা ও ভীতির সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ এখন বিষয়টি তদন্ত করছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন / বিএসইসি / অবরুদ্ধ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিএসইসির নতুন চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net