Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 September, 2026, 08:20 pm
Last modified: 28 September, 2026, 08:24 pm

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ভ্যাট উইংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে আগের নিয়মেই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।”
টিবিএস রিপোর্ট
28 September, 2026, 08:20 pm
Last modified: 28 September, 2026, 08:24 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস (ত্রৈমাসিক) অন্তর ভ্যাট রিটার্ন ও কর জমা দেওয়ার যে সুবিধা দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে ব্যবসায়ীদের আবার প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দাখিল এবং প্রদেয় কর পরিশোধ করতে হবে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চলতি অর্থবছরের বাজেটে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পরবর্তীতে জানায়, এই ব্যবস্থার ফলে ভ্যাট বা মূল্যসংযোজন কর আদায়ের গতি অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। তাই রাজস্ব আদায়ের গতি ফেরাতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায় সংস্থাটি।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ভ্যাট উইংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মন্ত্রিসভার অনুমোদনের পর এখন থেকে আগের নিয়মেই প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে এবং প্রদেয় ভ্যাট পরিশোধ করতে হবে।"

তিনি জানান, ত্রৈমাসিক ব্যবস্থার কারণে ভ্যাট আদায়ের স্বাভাবিক গতি কমে গিয়েছিল।

এনবিআরের সূত্র অনুযায়ী, পূর্ববর্তী অর্থবছরের একই মাসের তুলনায় চলতি বছরের জুন ও আগস্টে ভ্যাট সংগ্রহ প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, করদাতাদের প্রতি তিন কর মেয়াদ (ট্যাক্স পিরিয়ড) শেষ হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল, তার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান পুনর্বহাল করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভ্যাট রিটার্ন / মন্ত্রিসভা / সংশোধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন মন্ত্রিসভায়
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net