Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
15 July, 2026, 09:35 am
Last modified: 15 July, 2026, 09:38 am

Related News

  • উচ্চশিক্ষিত তরুণদের ২৯% বেকার, অর্ধেকই যোগ্যতা অনুযায়ী কাজ পায় না: আইএমএফ
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • আইএমএফের কাছে ২০২৯ সাল পর্যন্ত ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ 

বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ

সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন অংশীদারদের বাজেট সহায়তা কেন কমেছে, সে বিষয়েও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর কাছে জানতে চেয়েছে আইএমএফ প্রতিনিধি দল।
সাইফুদ্দিন সাইফ
15 July, 2026, 09:35 am
Last modified: 15 July, 2026, 09:38 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক ঋণের ঝুঁকি মূল্যায়নে গতকাল (১৪ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধি দল।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ বাংলাদেশের ঋণের ব্যয়, নমনীয় ঋণ পরিস্থিতি, বাজারভিত্তিক ফ্লোটিং-রেট ঋণের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা, গড় ঋণ নেওয়ার ব্যয় এবং বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়।

বৈঠকে উপস্থিত ইআরডি কর্মকর্তাদের মতে, বহুপাক্ষিক এই ঋণদাতা সংস্থা সম্প্রতি বাংলাদেশে বৈদেশিক ঋণের অর্থছাড় কমে যাওয়ার কারণও জানতে চেয়েছে। পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন অংশীদারদের বাজেট সহায়তা কেন কমেছে, সে বিষয়েও জানতে চেয়েছে প্রতিনিধি দল।

বৈদেশিক ঋণ ঝুঁকির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে 'লো-রিস্ক স্ট্যাবিলাইজেশন ফেজ' থেকে 'মিডিয়াম-রিস্ক অ্যাকসেলারেশন ফেজ'-এ প্রবেশ করছে বলে আইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা জানান, নমনীয় ঋণের প্রাপ্যতা কমে যাওয়ায় বৈদেশিক ঋণ নেওয়া ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। বিশেষ করে জাপানসহ দ্বিপাক্ষিক ঋণদাতারা কম নমনীয় ঋণের দিকে ঝুঁকছে। একই সঙ্গে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মতো বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে বাজারভিত্তিক ফ্লোটিং-রেট ঋণের অংশও ধারাবাহিকভাবে বাড়ছে।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ পোর্টফোলিওর প্রায় ৩০ শতাংশই ছিল ফ্লোটিং-রেট ঋণ। সদ্য সমাপ্ত অর্থবছরে এ হার আরও বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা আইএমএফকে জানিয়েছেন, বাংলাদেশ তীব্র রাজস্ব ও আর্থিক চাপের একটি পর্যায়ে প্রবেশ করছে। আগামী পাঁচ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশের আগে থেকেই দুর্বল দুর্বল রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে তুলবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে বাংলাদেশকে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ বাবদ প্রায় ২৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।

১৯৭১ সালে স্বাধীনতার পর গত ৫৪ বছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ বাবদ প্রায় ৪০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। অথচ আগামী মাত্র পাঁচ বছরেই পরিশোধ করতে হবে সেই মোট অর্থের প্রায় দুই-তৃতীয়াংশ।

বৃহত্তর সামষ্টিক অর্থনৈতিক মূল্যায়নের অংশ

ইআরডি কর্মকর্তারা জানান, আইএমএফের এই পর্যালোচনা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক ঋণের স্থায়িত্ব মূল্যায়নের বৃহত্তর প্রক্রিয়ার অংশ।

এ মূল্যায়নের অংশ হিসেবে প্রতিনিধি দল দেশের বৈদেশিক ঋণের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চায়। একই সঙ্গে পাইপলাইনে আটকে থাকা প্রতিশ্রুত বৈদেশিক ঋণের অর্থছাড় দ্রুত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়েও জানতে চায়।

কর্মকর্তারা জানান, তারা আইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছেন যে, আগের সরকারের কাছ থেকে পাওয়া অনেক চলমান প্রকল্প বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি বৈদেশিক অর্থায়নে নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সরকার সতর্ক অবস্থান নিয়েছে।

তারা আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে উন্নয়ন কর্মকাণ্ডের গতি কমে যাওয়ায় বৈদেশিক ঋণের অর্থছাড়ও কমেছে।

ইআরডির তথ্য অনুযায়ী, বর্তমানে পাইপলাইনে অর্থছাড়ের অপেক্ষায় থাকা বৈদেশিক ঋণের পরিমাণ ৪১ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে বৈদেশিক ঋণের অর্থছাড় হয়েছে ৪ দশমিক ৫৭৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৫ দশমিক ৪৮৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ কম।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট বৈদেশিক ঋণের অর্থছাড় হয়েছে ৯ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

বাজেট সহায়তা

কর্মকর্তারা জানান, আইএমএফ সাম্প্রতিক সময়ে বাজেট সহায়তার প্রবণতা সম্পর্কেও ব্যাখ্যা চেয়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পেলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চলতি অর্থবছরে বাজেট সহায়তা আরও কমতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে বাজেট সহায়তা বৃদ্ধি করা হয়েছিল।

সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনা বৈদেশিক অর্থায়নের প্রয়োজন আরও বাড়িয়েছে। 

আগের সরকারের সময়ে ২০২৩ সালে সম্মত হওয়া ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। এখন সংশোধিত সংস্কার শর্তের আওতায় ৪ থেকে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচি চাইছে সরকার।

এই নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করতে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ১২ জুলাই পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে। 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / ইআরডি / বৈদেশিক ঋণ / অর্থছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • উচ্চশিক্ষিত তরুণদের ২৯% বেকার, অর্ধেকই যোগ্যতা অনুযায়ী কাজ পায় না: আইএমএফ
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ঋণপ্রস্তাব চূড়ান্ত করতে আইএমএফের সঙ্গে আগামী দুই সপ্তাহ আলোচনা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • আইএমএফের কাছে ২০২৯ সাল পর্যন্ত ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ 

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net