টানা ছয় মাস ধরে কমছে রপ্তানি
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সর্বশেষ জানুয়ারিতেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে। এনিয়ে টানা ছয় মাস বাংলাদেশের রপ্তানি কমছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো'র (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে বাংলাদেশ ৪.৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় ০.৫০ শতাংশ কম। তবে আগের মাস ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানিতে গতি বেড়েছে, গ্রোথ হয়েছে ১১.২২ শতাংশ।
তথ্য বলছে, গত জুলাইয়ের আগস্ট থেকে বাংলাদেশ রপ্তানিতে প্রবৃদ্ধি দেখেনি। ফলে সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) রপ্তানি কমেছে প্রায় ২ শতাংশ।
এছাড়া গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ২৮.৪১ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থবছরে ছিল ২৮.৯৭ বিলিয়ন ডলারের।
