Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
চট্টগ্রাম বন্দরে ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব

অর্থনীতি

মিজানুর রহমান ইউসুফ & শাহাদাত হোসেন চৌধুরী
15 June, 2025, 08:05 am
Last modified: 15 June, 2025, 08:05 am

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

চট্টগ্রাম বন্দরে ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাব

চূড়ান্ত সিদ্ধান্তের আগে অংশীজনদের লিখিত মতামত চেয়েছে কর্তৃপক্ষ।
মিজানুর রহমান ইউসুফ & শাহাদাত হোসেন চৌধুরী
15 June, 2025, 08:05 am
Last modified: 15 June, 2025, 08:05 am

ইনফোগ্রাফিক: টিবিএস

দেশব্যাপী মূল্যস্ফীতি যখন সাধারণ মানুষের বাজেটকে চাপের মধ্যে রাখছে , তখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কার্গো হ্যান্ডলিংয়ে শুল্ক ৭০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। এ পদক্ষেপ দেশের অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

গত ২ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বহুল প্রতীক্ষিত এই শুল্ক পুনর্নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা জুন মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন। বন্দরের কর্মকর্তারা জানান, জুনের শেষদিকে চূড়ান্ত বৈঠনের আগেই অংশীজনদের কাছ থেকে লিখিত মতামত চাওয়া হয়েছে।

যদিও শুল্ক বৃদ্ধির বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তারপরও সম্ভাব্য বৃদ্ধির মাত্রা—আমদানিকারক, রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা সতর্ক করে বলছেন, এতে খাদ্যপণ্য থেকে শুরু করে উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে, যা ভোক্তাদের আরও চাপের সম্মুখীন করবে।

দীর্ঘদিনের অবহেলিত সমন্বয়?

চট্টগ্রাম বন্দরের চীফ পারসোনেল অফিসার ও মুখপাত্র নাসির উদ্দিন এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, "১৯৮৬ সালের পর থেকে শুল্ক হালনাগাদ হয়নি। এই বৃদ্ধির মাধ্যমে পরিচালন ব্যয় মেটানো ও সেবা উন্নয়নের খরচ বহন করা সম্ভব হবে।"

শুল্কের এই সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৫০টি সেবাকে প্রভাবিত করবে। এর মধ্যে রয়েছে বন্দর কর, বার্থিং ফি, ফর্কলিফ্ট চার্জ ও অন্যান্য ইউটিলিটি খরচ। ২০০৭-০৮ অর্থবছরে এ পাঁচটি সেবার সামান্য পরিবর্তন হলেও বাকি সব শুল্ক তিন দশকেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে।

যেমন ২০ ফুটের একটি স্ট্যান্ডার্ড কনটেইনার (টিইইউ) হ্যান্ডলিংয়ে বর্তমানে আমদানিকারকের খরচ পড়ে প্রায় ১৫ হাজার টাকা (বা ১২৩ ডলার)। প্রস্তাবটি বাস্তবায়িত হলে এই খরচ বেড়ে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

যদিও বন্দর কর্মকর্তাদের দাবি, চট্টগ্রামের বর্তমান হ্যান্ডলিং চার্জ এখনো আঞ্চলিক অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম—যেমন কলম্বোতে এক টিইইউ এর আনলোডিং চার্জ ১০০ ডলার, সিঙ্গাপুরে ৭৫ ডলার, আর চট্টগ্রামে মাত্র ৪৩.৪০ ডলার।

মুনাফা বনাম চাপ

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের আয় দাঁড়ায় ৫,০৫৫ কোটি টাকা (৪৩০ মিলিয়ন ডলার), যা ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ বেশি। একই বছরে উদ্বৃত্ত ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ২,৯৪৮ কোটি টাকায় (২৫০ মিলিয়ন ডলার)। রাজস্বের এই জোরালো প্রবৃদ্ধি সত্ত্বেও কর্তৃপক্ষ পরিচালন ব্যয় বেড়ে যাওয়াকেই শুল্ক বৃদ্ধির পেছনে যুক্তি হিসেবে তুলে ধরছে।

তবে ব্যবসায়ীদের মতে, শুল্ক বাড়ানোর পক্ষে এটা উপযুক্ত সময় নয়। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, "১৫% হারে একটি সীমিত পরিসরের বাড়তি শুল্ক গ্রহণযোগ্য হতে পারে।"

তিনি সতর্ক করে বলেন, "ব্যবসায়িক খাত ইতোমধ্যে মুদ্রার অবমূল্যায়ন, বাড়তি পরিবহন খরচ ও চাহিদার দুর্বলতা সামলাচ্ছে। এ অবস্থায় এত বড় মাত্রায় শুল্ক বাড়ানো হলে তা অনেক প্রতিষ্ঠানকে ঝুঁকিতে ফেলবে।"

আমদানিকারক-রপ্তানিকারকদের দুশ্চিন্তা বাড়ছে

আমদানিকারকরা বলছেন, প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি তাদের বিদ্যমান সমস্যাকে আরও গভীর করবে। আমদানিকারক ও রাশেদ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, "মাত্র মার্চেই বন্দরের স্টোরেজ ভাড়া চারগুণ বেড়েছে। কাস্টমস জটিলতায় কনটেইনার প্রায়ই ১০ থেকে ১৫ দিন পড়ে থাকে, যেখানে ফ্রি উইন্ডো মাত্র চারদিন। এতে দৈনিক প্রতি কনটেইনারে ৪৮ ডলার খরচ হয়, যা আমাদের মুনাফার মার্জিনে বড় চাপ তৈরি করছে।"

তিনি আরও বলেন, "যদি শুল্ক দ্বিগুণ হয়, তার ভার ভোক্তাদেরই বহন করতে হবে—আমাদের পক্ষে আর খরচ সামলানো সম্ভব নয়।"

রপ্তানিকারকরা, বিশেষত তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। বাংলাদেশের মোট রপ্তানিতে ৮০ শতাংশেরও বেশি অবদান এই খাতের। বিজিএমইএ'র সাবেক একজন পরিচালক বেলায়েত হোসেন বলেন, "ধাপে ধাপে ১০ থেকে ২০ শতাংশ হারে শুল্ক বাড়ানো যেতে পারে। এর বেশি হলে কাঁচামাল আমদানিও ব্যয়বহুল হবে, আবার পণ্যের দাম বাড়ায় রপ্তানি বাজারেও বিপদ তৈরি হবে।"

বৃহত্তর অর্থনৈতিক ঝুঁকি

বাংলাদেশের মোট বাণিজ্যের ৯৩ শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গম, ভোজ্যতেল থেকে শুরু করে ভারী যন্ত্রপাতি আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র এই বন্দর। তাই এক ধাক্কায় শুল্ক বাড়ালে পুরো সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়বে, বাড়বে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি, এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলো।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ সতর্ক করে বলেছেন, "এই পদক্ষেপ মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। আমদানি পণ্য আরও ব্যয়বহুল হবে এবং ব্যবসায়ীরা সেই খরচ সরাসরি ভোক্তার ঘাড়েই চাপিয়ে দেবেন। মূল্যস্ফীতির এই সময়ে বাণিজ্যে চাপ তৈরি করা হবে চরম ভুল—এর খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে।"
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / শুল্ক / আমদানি / রপ্তানি / বৈদেশিক বাণিজ্য / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net