Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
14 May, 2025, 05:30 pm
Last modified: 15 May, 2025, 06:13 pm

Related News

  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • লক্ষ্যমাত্রার অর্ধেকে বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি, বাড়ছে পরিশোধের চাপ

১৪০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এডিবি

ইআরডির কর্মকর্তারা জানান, এপর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে আশ্বাস পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে চলতি অর্থবছরে ২৬০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে, যা কোনো একক অর্থবছরে সর্বোচ্চ বাজেট সহায়তা।
সাইফুদ্দিন সাইফ
14 May, 2025, 05:30 pm
Last modified: 15 May, 2025, 06:13 pm

চলতি অর্থবছরে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা পাচ্ছে সরকার। আগামী জুনের মধ্যে এসব বাজেট সহায়তার ঋণ চুক্তি সই হবে। ইতোমধ্যে সংস্থা দুটি এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।

আন্তজাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি  ছাড়ে অনিশ্চিয়তার মধ্যে এসব বাজেট সহায়তা কার্যক্রমও এতদিন  আটকে ছিল। আইএমএফর কাছে থেকে জুনে দুই কিস্তি ছাড়ের আশ্বাস পেয়ে এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে বাজেট সহায়তা আলোচনা পুনরায় শুরু হয়েছে।

ইআরডির কর্মকর্তারা জানান, আইএমএফের কাছ থেকে সবুজ সংকেট পেয়েই বাজেট সতায়তা নিশ্চিত করার প্রস্তুতি শুরু করেছে ইআরডি। এর অংশ হিসেবে বুধবার (১৪ মে) 'রেজিলিয়েন্স আন্ড রিকভারি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট-২' শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ কোটি ডলার সহায়তা নিয়ে আলোচনা সভা ইআরডিতে অনুষ্ঠিত হয়। এতে ইআরডি, অর্থ বিভাগ এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার আলাদা দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এডিবির সঙ্গে। এর মধ্যে ব্যাংকিং সেক্টর রিফর্মস সাবপ্রোগ্রাম-১ কর্মসূচির আওতায়  ৫০ কোটি ডলার এবং ক্লাইমেট রিসপন্সিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম- সাবপ্রোগ্রাম-২' শীর্ষক কর্মসূচির আওতায় ৪০ কোটি ডলার বাজেট সহায়তা নিশ্চিয়তা পাওয়া গেছে।

ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "বহুপাক্ষিক সংস্থাগুলো যেকোনো ঋণ অনুমোদনের আগে আইএমএফের দ্বারস্থ হয়। কারণ আইএমএফ সদস্য দেশগুলার সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধলে ডায়গনোস্টিক প্রতিবেদন তৈরি করে। যেখানে সদস্য দেশগুলোর বৈদেশিক ঋণের পরিস্থিতি এবং ঋণ পরিশোধের সক্ষমতার বিষয়টি উল্লেখ থাকে। বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, কোন দেশকে ঋণ অনুমোদনের সময় আইএমফের ওই ডেবট প্রতিবেদন বিবেচনায় নেয়। মূল কথা হলো আইএমএফের সম্মতি ছাড়া বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরা ঋণ দেয় না। দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগীদের ক্ষেত্রে এবিষয়ে বাধ্যবাধকতা না থাকলেও— জাপানের মতো উন্নয়ন সহযোগী এ নিয়ম অনুসরণ করে।"

এদিকে চলতি অর্থবছরে ইতোমধ্যে বাংলাদেশ ১২০ কোটি ডলার বাজেট সহায়তা পেয়েছে। এর মধ্যে 'সেকেন্ড বাংলাদেশ গ্রিন আন্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট' শীর্ষক এই বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংকের  সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয় গত ডিসেম্বর।

এই মাসে স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট আন্ড গভর্ন্যান্স (সাব-প্রোগ্রাম-১)' শীর্ষক কর্মসূচির আওতায় এডিবির সঙ্গে ৬০ কোটি ডলারের বাজেট সহায়তার ঋণ চুক্তি সই হয়। এছাড়া এপ্রিলে চুক্তি সই হয় ওপেক ফান্ডের সঙ্গে। তারা 'স্ট্রেংদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট আন্ড গভর্ন্যান্স প্রোগ্রাম' শীর্ষক কর্মসূচির আওতায় ১০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে।

ইআরডির কর্মকর্তারা জানান, এপর্যন্ত উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যে আশ্বাস পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে চলতি অর্থবছরে ২৬০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে, যা কোনো একক অর্থবছরে সর্বোচ্চ বাজেট সহায়তা।

এর আগে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২৫৯ কোটি ডলারের বাজেট সহায়তা পেয়েছিল উন্নয়ন সহযোগীদের কাছ থেকে।

মূলত বাংলাদেশ কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাপকভাবে বাজেট সহায়তা নেওয়া শুরু করে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরে যা গতি পায়।

বাংলাদেশ ২০১৯-২০ অর্থবছরে ১০০ কোটি, ২০২০-২১ অর্থবছরে ১০৯ কোটি, ২০২১-২২ অর্থবছরে ২৫৯ কোটি, ২০২২-২৩ অর্থবছরে ১৭৬ কোটি এবং ২০২৩-২৪ অর্থবছরে ২০৩ কোটি বিলিয়ন ডলার বাজেটে সহায়তা পেয়েছে। 
 

Related Topics

টপ নিউজ

বাজেট সহায়তা / ঋণ / এডিবি / বিশ্বব্যাংক / বাংলাদেশ / বৈদেশিক ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • লক্ষ্যমাত্রার অর্ধেকে বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি, বাড়ছে পরিশোধের চাপ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net