Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিকাশের রাজস্ব ৫ হাজার কোটি টাকা ছাড়াল, মুনাফা রেকর্ড ৩১৫ কোটি টাকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 05:35 pm
Last modified: 30 April, 2025, 05:36 pm

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা

বিকাশের রাজস্ব ৫ হাজার কোটি টাকা ছাড়াল, মুনাফা রেকর্ড ৩১৫ কোটি টাকার

একই সময়ে ব্র্যাক ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানের নিট মুনাফা ২০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 05:35 pm
Last modified: 30 April, 2025, 05:36 pm

দেশের শীর্ষস্থানীয় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ২০২৪ সালে রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব বা বিক্রি প্রথমবারের মতো ৫ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। একইসঙ্গে বছরের শেষে ৩১৫ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা দেখিয়েছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০২৪ সালে বিকাশের মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫,০৫৮ কোটি টাকা। একই সময়ে ব্র্যাক ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানের নিট মুনাফা ২০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

বিকাশ- এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক এ সাফল্যের পেছনে রয়েছে ফিনটেক প্রতিষ্ঠানটির কৌশলগত সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবা উন্নয়ন, এবং ব্যবহারকারীদের আস্থা বৃদ্ধি। মোবাইল পেমেন্ট থেকে শুরু করে মাইক্রো-সেভিংস ও ঋণসেবার মতো বৈচিত্র্যময় খাতে সেবার বিস্তারের জন্য তাঁরা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছেন।

বিকাশ- এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, "দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ তার ব্যবসাকে টেকসই করতে সবসময়ই দীর্ঘমেয়াদী পুঁজি (পেশেন্ট ক্যাপিটাল) এবং প্রবৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে বিকাশ গত এক দশক ধরে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পরিষেবা অবকাঠামো সম্প্রসারণ এবং কোটি গ্রাহকসহ বিভিন্ন অংশীদারদের মধ্যে ডিজিটাল লিটারেসি বাড়াতে ধারাবাহিক বিনিয়োগ করেছে। এই কৌশলগত উদ্যোগগুলোই সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব প্রবৃদ্ধিতে স্থিতিশীলতা এনেছে এবং ভবিষ্যতের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের পথকে সুগম করবে বলে আমরা মনে করি।"

বর্তমানে বিকাশ- এর ৫১ শতাংশ শেয়ার বা অংশীদারত্ব রয়েছে ব্র্যাক ব্যাংকের, এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন এলএলসি'র ১৬.৪৫ শতাংশ, আলিপে সিঙ্গাপুর ই-কমার্সের ১৪.৮৭ শতাংশ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) ১০.৩৬ শতাংশ এবং এসভিএফ টু বিম এর রয়েছে ৭.৩২ শতাংশ শেয়ার।

বর্তমানে বিকাশের প্রায় ৮ কোটি গ্রাহক এবং সাড়ে ৩ লাখ এজেন্ট রয়েছে সারা দেশে।

সেবামূল্যের দিক থেকে, প্রতি হাজার টাকা ক্যাশ আউটের জন্য ১৮ টাকা ৫০ পয়সা, এবং অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের জন্য ৫ টাকা করে চার্জ নিচ্ছে প্রতিষ্ঠানটি। 
 

Related Topics

টপ নিউজ

বিকাশ / ফিনটেক / রাজস্ব / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net