Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
কিস্তি ছাড় স্থগিতই রাখল আইএমএফ, দ্রুত সংস্কারের তাগাদা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 07:25 pm
Last modified: 17 April, 2025, 07:26 pm

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

কিস্তি ছাড় স্থগিতই রাখল আইএমএফ, দ্রুত সংস্কারের তাগাদা

অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিস্তি ছাড়ে মূল বাধাগুলো আগের মতোই—বিনিময় হার ব্যবস্থাপনা, কর সংস্কার, ভর্তুকি হ্রাস এবং ব্যাংক খাতে স্বচ্ছতা। সরকার কিছু অগ্রগতি দেখাতে পেরেছে বটে, তবে তা এখনও আইএমএফকে টেকসই পথে থাকার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 07:25 pm
Last modified: 17 April, 2025, 07:26 pm
বাংলাদেশ সফর শেষ করেছেন আইএমএফ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে দুই সপ্তাহের মিশন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) একটি সতর্ক ও কৌশলগত বিবৃতি দিয়েছে— যেখানে ঋণের কিস্তি ছাড়ের সবুজ সংকেত দেওয়া যেমন হয়নি, তেমনি তা পুরোপুরি প্রত্যাখ্যানও করা হয়নি।

এর বদলে, তারা বাংলাদেশকে শেষ মুহূর্তের একটি সুযোগে রেখেছে— তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে।

আইএমএফ মিশনের বিবৃতিতে যে বার্তা রয়েছে, তা উপেক্ষার সুযোগ নেই ঢাকার নীতিনির্ধারকদের। আর তা হলো– পরবর্তী কিস্তি ছাড়ের জন্য বাংলাদেশকে সব শর্ত পালন করতে হবে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অধীনে তৃতীয় ও চতুর্থ কিস্তি—যার পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি—ছাড়ের জন্য এখনও প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি। এই কিস্তিগুলো ছাড় হওয়া এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)-এর আওতাধীন সংস্কারের সঙ্গে জড়িত।

ক্রিস পাপাজর্জিওয়ের নেতৃত্বে আইএমএফের মিশন ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকায় সরকারের একাধিক দায়িত্বশীল সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে। তাঁরা বাংলাদেশের আর্থিকখাতের স্বাস্থ্য, রাজস্ব কৌশল, ও অর্থনীতির সূচকগুলো পর্যালোচনা করে দেখেছেন।

তবে এই পর্যালোচনা বাংলাদেশের পক্ষে যায়নি- অন্তত এখনো পর্যন্ত নয়।

আইএমএফ তাদের চূড়ান্ত বিবৃতিতে জানায়, "কর্মকর্তা পর্যায়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে — যার মধ্যে আগামী এপ্রিল ২০২৫ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকও অন্তর্ভুক্ত। আমরা এই চ্যালেঞ্জিং সময়ে, বাংলাদেশ ও এর জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"

এই বার্তাও বেশ গূঢ়, কারণ 'স্টাফ-লেভেল অ্যাগ্রিমেন্ট' অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি না হলে আইএমএফ পর্ষদ থেকে ঋণের অনুমোদন ও তহবিল ছাড় সম্ভব হয় না। তাই বসন্তকালীন বৈঠকের উল্লেখ একদিকে যেমন একটি সম্ভাব্য সময়সীমা নির্দেশ করে, তেমনি তা জোর দিয়ে জানিয়ে দিয়েছে—এখন প্রয়োজন দ্রুত ও বাস্তব সংস্কার।

অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিস্তি ছাড়ে মূল বাধাগুলো আগের মতোই—বিনিময় হার ব্যবস্থাপনা, কর সংস্কার, ভর্তুকি হ্রাস এবং ব্যাংক খাতে স্বচ্ছতা। সরকার কিছু অগ্রগতি দেখাতে পেরেছে বটে, তবে তা এখনও আইএমএফকে টেকসই পথে থাকার ব্যাপারে পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / ঋণের কিস্তি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net