Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তিস্তার জল গড়িয়ে যায়, চুক্তি নিয়ে চলে আশ্বাসের পর আশ্বাস

মতামত

শাখাওয়াত লিটন
06 October, 2019, 08:45 pm
Last modified: 06 October, 2019, 09:25 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

তিস্তার জল গড়িয়ে যায়, চুক্তি নিয়ে চলে আশ্বাসের পর আশ্বাস

ভারতের নেতারা নিশ্চয়ই এটা ভালোভাবে জানেন যে, অভিন্ন কোনো নদীর পানি একতরফা আটকে রাখা রীতিমতো আন্তর্জাতিক আইনের পরিপস্থী...
শাখাওয়াত লিটন
06 October, 2019, 08:45 pm
Last modified: 06 October, 2019, 09:25 pm
মোদি এবারও তাঁকে আশ্বাস দিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব’ তিস্তা চুক্তিটি হবে

তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে না এমন কথা ভারত এ যাবত বলেনি, সেটাই ভালো দিক। ভারতের নেতারা নিশ্চয়ই এটা ভালোভাবে জানেন যে, অভিন্ন কোনো নদীর পানি একতরফা আটকে রাখা রীতিমতো আন্তর্জাতিক আইনের পরিপস্থী। 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সদস্যসমাপ্ত ভারত সফরেও নয়াদিল্লিতে তিস্তা চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গ এলে অন্যপক্ষ থেকে নরেন্দ্র মোদি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব’ চুক্তি হবে। 

গত দশ বছর ধরেই এরকম আশ্বাসবাণী শুনে আসছি আমরা। 

২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে যে যৌথ বিবৃতি দেন তাতে বলা হয়েছিল, দু’দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনায় একটি সন্তোষজনক সমাধানে আসা উচিত।

এক বছর পর মনমোহন সিং ঢাকা সফরে এলেন, অনেক আশার কিরণ নিয়ে যে, এবার প্রত্যাশা পূরণ হবে— চুক্তি হবে তিস্তার পানি বণ্টন নিয়ে। কিন্তু নয়াদিল্লি হঠাৎ তিস্তা নিয়ে আলোচনাই বন্ধ করে দিল।
 
যৌথ বিবৃতিতে উভয় নেতা আবারও নিশ্চিত করলেন যে, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে তিস্তার পানি বণ্টনের চুক্তিটি অগ্রসর হচ্ছে। ‘নিজ নিজ দেশের কর্মকর্তাদের বলে দেওয়া হল যেন তাঁরা ‘যত দ্রুত সম্ভব’ চুক্তি সম্পন্নের কাজ করেন। 

‘যত দ্রুত সম্ভব’ চুক্তিতে উপনীত হবার আশ্বাসবাণীতে তারপরও কাজ হল না। 

তিন বছর পর ভারতের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি। ২০১৫ সালে তিনি বাংলাদেশ সফরে আসেন একই প্রতিশ্রুতি নিয়ে। 

২০১১ সালের জানুয়ারিতে উভয় দেশের সরকার তিস্তার পানি বণ্টন নিয়ে যে যৌথ সিদ্ধান্তে এসেছিলেন, সে বিষয়ে দ্রুত সমাধানে আসতে তাঁকে এবার অনুরোধ করেন শেখ হাসিনা।

মোদি জানালেন, চুক্তিটি ‘যত দ্রুত সম্ভব’ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে কাজ চলছে।  

সময় বয়ে গেল। ‘যত দ্রুত সম্ভব’, এই আশ্বাসটি এবারও রয়ে গেল কাগজে-কলমে। 

বছর দুয়েক পর, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যান। তিনি আবারও তিস্তা চুক্তির কথা তুললেন। 

দু’নেতার যৌথ বিবৃতিতে একই সংলাপের পুনরাবৃত্তি-- ২০১৫ সালে যা বলেছিলেন তাঁরা। 

সে ঘটনার দু’বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী সদ্যই ভারত সফর করে এলেন। মোদি এবারও তাঁকে আশ্বাস দিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব’ তিস্তা চুক্তিটি হবে। 

এত বছর ধরে দিল্লির এই ‘কেবলই আশ্বাস প্রদান’ বাস্তবতা পাল্টে দিতে পারেনি। উজানে ভারতের অংশে পানি প্রত্যাহারের ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া তিস্তার অংশটি শুকিয়ে যায়। সেচ কাজ চালাতে সমস্যা হয় কৃষকদের। পানির প্রাকৃতিক প্রবাহে ব্যাঘাত ঘটার ফলে নদীর বাস্তসংস্থানও নষ্ট হয়ে যাচ্ছে।  
 
নয়াদিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সফরে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই সরকারপ্রধান এ নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার চুক্তি সাক্ষর হয়। অথচ এখন পর্যন্ত বহুলআকাঙ্ক্ষিত তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতি দেখা যায়নি। 

আশ্বাস পূরণের পালা এবার ভারতের। মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি বাংলাদেশ সফরে আসবেন। তিস্তার পানি বণ্টন নিয়ে আশ্বাসবাণীর এই দুষ্ট চক্র কি তখন ভেঙে ফেলা যাবে? নাকি চুক্তিটি আবারও আশ্বাসের দোলাচলে দুলবে?
  
শীর্ষনেতারা দ্বিপাক্ষিক আলোচনায় বসলে দু’দেশের বন্ধুত্বের মধুর চিত্রটাই তুলে ধরা হয়। কিন্তু বন্ধুত্বে আদান-প্রদান তো দু’তরফেই হওয়া উচিত।  

Related Topics

টপ নিউজ

তিস্তা চুক্তি / ভারত বাংলাদেশ সম্পর্ক / শেখ হাসিনা / নরেন্দ্র মোদি / প্রধানমন্ত্রীর ভারত সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net