Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৮ বছর বিরতির পর আসছে জনপ্রিয় ‘আইস এজ’ ফ্র্যাঞ্চাইজের নতুন ছবি

বিনোদন

হলিউড রিপোর্টার
11 November, 2024, 02:20 pm
Last modified: 11 November, 2024, 02:35 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

৮ বছর বিরতির পর আসছে জনপ্রিয় ‘আইস এজ’ ফ্র্যাঞ্চাইজের নতুন ছবি

হলিউড রিপোর্টার
11 November, 2024, 02:20 pm
Last modified: 11 November, 2024, 02:35 pm

ছবি: আইএমডিবি

অ্যানিমেটেড ফিল্ম ফ্র্যাঞ্চাইজ 'আইস এজ' ভক্তদের জন্য সুখবর। প্রস্তুত হয়ে যান প্লাসিটোসিন যুগে (বরফ যুগ) ফিরে যেতে।

কারণ, ফিরছে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্র্যাঞ্চাইজ 'আইস এজ'। শুক্রবার ডিজনি ও টুয়েন্টিয়েথ সেঞ্চুরি অ্যানিমেশন ঘোষণা দিয়েছে, 'আইস এজ' সিরিজের ষষ্ঠ সিনেমা আসছে। অর্থাৎ ম্যানি, সিড, দিয়েগো দলবল নিয়ে আবারও ফিরছে পর্দায়।

একটি ভিডিওতে এ ফ্রাইঞ্চাইজের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেতা রে রোমানো, জন লেগুইজামো, কুইন লতিফা, ডেনিস লিরি ও সাইমন পেগ ঘোষণা দিয়েছেন, নতুন অ্যাডভেঞ্চারের জন্য ফিরছেন তারা। 

বর্তমানে সিনেমাটির প্রোডাকশনের কাজ চলছে। তবে ছবিটি মুক্তির দিনক্ষণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

ছবি: আইএমডিবি

নতুন সিক্যুয়েলে রোমানো ফিরছেন ম্যামথ ম্যানির ভূমিকায়, লেগুইজামো থাকছেন স্লথ সিডের ভূমিকায় এবং লতিফা ফিরছেন ম্যামথ এলির চরিত্রে। ডেনিস লিরি ও সাইমন পেগও সিক্যুয়েলে তাদের আগের চরিত্রগুলোতে থাকছেন।

টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র ও টেলিভিশন সম্পত্তি ডিজনি অধিগ্রহণের পর ডিজনির মালিকানায় সিনেমা হলে মুক্তি পাওয়া 'আইস এজ' ফ্র্যাঞ্চাইজের প্রথম সিনেমা হবে এটি। ২০১৯ সালে ডিজনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের অন্যান্য সম্পত্তির সঙ্গে আইস এজ-এর স্বত্বও কিনে নেয়।

ছবি: আইএমডিবি

'আইজ এজ' ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ চলচ্চিত্র ছিল 'কলিশন কোর্স', ২০১৬ সালে মুক্তি পায়। ছবিটি বিশ্বব্যাপী ৪০৮.৫ মিলিয়ন ডলার আয় করে। 

২০০২ সালে মুক্তি পায় 'আইস এজ'-এর প্রথম পর্ব। এরপর একে একে আসে এ ফ্র্যাঞ্চাইজের আরও ৫টি ছবি। পঞ্চম ছবি মুক্তির দীর্ঘ আট বছর পরে এল ষষ্ঠ পর্বের ঘোষণা। 

ছবি: আইএমডিবি

২০০২ সালে যাত্রা শুরুর পর থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে 'আইস এজ'। এ ফ্র্যাঞ্চাইজের মূল সিনেমাগুলোর পাশাপাশি বিভিন্ন ছোট আকারের শর্টস ও সিরিজও তৈরি হয়েছে। 

ছবি: আইএমডিবি

২০২২ সালে 'দ্য আইস এজ অ্যাডভেঞ্চারস অভ বাক ওয়াইল্ড' নামে একটি স্পিন-অফও মুক্তি পায়। দর্শকরা এই সিরিজের প্রশংসা করলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। 

Related Topics

টপ নিউজ

আইস এজ / হলিউড / চলচ্চিত্র / অ্যানিমেটেড ফিল্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • মৃণাল সেনের সিনেমা: হ্রস্বস্বরের কথকতা
  • হলে ফেরা...
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net