Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৮৩ বছরে বাবা হচ্ছেন আল পাচিনো! শুভকামনা জানালেন ৭৯ বছরে বাবা হওয়া ডি নিরো

বিনোদন

টিবিএস ডেস্ক
03 June, 2023, 03:35 pm
Last modified: 03 June, 2023, 03:36 pm

Related News

  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ‘তোমাকে দিয়ে হচ্ছে না’: দ্য গডফাদার-এ অভিনয়ের সময় শুনতে হয়েছিল আল পাচিনোকে
  • ‘কোভিডের সময় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’: আল পাচিনো
  • রবার্ট ডি নিরো বললেন, ৮০ বছর বয়সে বাবা হওয়াটা দুর্দান্ত
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়

৮৩ বছরে বাবা হচ্ছেন আল পাচিনো! শুভকামনা জানালেন ৭৯ বছরে বাবা হওয়া ডি নিরো

আল পাচিনো যে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন, সেই খবরটি গত ৩১ মে অভিনেতার প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেন।
টিবিএস ডেস্ক
03 June, 2023, 03:35 pm
Last modified: 03 June, 2023, 03:36 pm
রবার্ট ডি নিরো ও আল পাচিনো/ ছবি- রয়টার্স

বিখ্যাত মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন। বন্ধু ও সহ-অভিনেতার বাবা হতে যাওয়ার এ সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। খবর সিএনএন-এর।

রবার্ট ডি নিরো নিজেও গত এপ্রিলে ৭৯ বছর বয়সে বাবা হয়েছেন।

বুধবার (৩১ মে) 'ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে' সিনেমার প্রমোশনের জন্য যান তিনি। গণমাধ্যমের পক্ষ থেকে সেদিন আল পাচিনোর বাবা হতে যাওয়ার সংবাদ জানানো হলে জবাবে ডি নিরো বলেন, "এগিয়ে যাও, আল। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।"   

তবে গণমাধ্যমের করা এ প্রশ্ন হয়তো একটু ভুলভাবে বুঝেছিলেন ডি নিরো। এ অভিনেতা ভেবেছিলেন, ইতোমধ্যেই পাচিনোর চতুর্থ সন্তানের জন্মগ্রহণ করেছে।

পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার (১ জুন) ডি নিরো কথাপ্রসঙ্গে সাংবাদিকদের বলেন, "শুনুন, আল পাচিনো সদ্যই বাবা হয়েছেন। আমাকে গতকাল সকালে সেটি জানানো হয়েছে। পাচিনো আমার থেকে অল্প কয়েক বছরের বড়। সৃষ্টিকর্তা তার মঙ্গল করুক। আমি তার জন্য অনেক খুশি।"  

আল পাচিনো যে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন, সেই খবরটি গত ৩১ মে অভিনেতার প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেন। কিন্তু তার সন্তানের জন্ম হয়েছে, এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

বহু বছর ধরে ডি নিরো ও আল পাচিনো একসাথে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। 'দ্য আইরিশম্যান', 'দ্য গডফাদার: পার্ট টু' ও 'হিট' সিনেমায় একই পর্দায় দেখা গেছে বিখ্যাত দুই অভিনেতাকে।

হলিউডে রবার্ট ডি নিরো এক বিশেষ ক্যারিশমার নাম। 'দ্য গডফাদার: পার্ট টু'তে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য এবং 'রেজিং বুল' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জেতেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

আল পাচিনো / রবার্ট ডি নিরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো
  • ‘তোমাকে দিয়ে হচ্ছে না’: দ্য গডফাদার-এ অভিনয়ের সময় শুনতে হয়েছিল আল পাচিনোকে
  • ‘কোভিডের সময় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’: আল পাচিনো
  • রবার্ট ডি নিরো বললেন, ৮০ বছর বয়সে বাবা হওয়াটা দুর্দান্ত
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net