Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইংরেজিতে দক্ষ নই, কিন্তু বিদেশিদের সাথে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতে পারি: নওয়াজউদ্দিন    

বিনোদন

টিবিএস ডেস্ক
25 May, 2023, 11:45 am
Last modified: 25 May, 2023, 12:04 pm

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

ইংরেজিতে দক্ষ নই, কিন্তু বিদেশিদের সাথে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতে পারি: নওয়াজউদ্দিন    

নওয়াজউদ্দিন স্বীকার করেন যে তার এখনো ইংরেজিতে কথা বলতে সমস্যা হয়, কিন্তু শুধুমাত্র ভারতেই এটা নিয়ে মানুষ সমালোচনা করে।
টিবিএস ডেস্ক
25 May, 2023, 11:45 am
Last modified: 25 May, 2023, 12:04 pm
নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছেন, তিনি ইংরেজিতে কথা বলায় খুব একটা দক্ষ নন এবং শুধুমাত্র ভারতেই এটা নিয়ে মানুষ সমালোচনা করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সম্প্রতি শেহনাজ গিলের টক শো 'দেশি ভাইবস'-এ এসে অতীতে নিজের ইংরেজি ভাষায় দক্ষতার অভাব নিয়ে কথা বলেছেন নওয়াজউদ্দিন।

শেহনাজ গিল যখন  নওয়াজকে জিজ্ঞাসা করেন যে তার এখনো ইংরেজিতে কথা বলতে সমস্যা হয় কিনা, তখন অভিনেতা বলেন- "হ্যাঁ, হয়। কিন্তু যখন আমি দেশের বাইরে যাই, বিদেশি নারীদের সঙ্গে ৩-৪ ঘণ্টা ইংরেজিতে আলাপ করতে পারি, তারা এটা বিচার করতে যায় না যে কে কতটা শুদ্ধভাবে কথা বলছে।" সম্প্রতি একটি ইংরেজি ভাষার সিনেমার শ্যুটিং শেষ করেছেন নওয়াজ।

'বজরঙ্গি ভাইজান' খ্যাত এই অভিনেতা জানান্, অতীতেও অন্যদের মতো ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারলেও, অন্য অনেকের চাইতে বিদেশি ভাষার চলচ্চিত্রগুলো তিনি ভালো বুঝতেন।  আইএমডিবির 'দ্য ইনসাইডার ওয়াচলিস্ট'কে নওয়াজউদ্দিন বলেছিলেন, "তারা কি বলছে তা সবসময় হয়তো বুঝতাম না, কিন্তু আমি মনে করি ইংরেজি ভালোভাবে বোঝা ও কথা বলতে পারা অনেকের চাইতেই আমি এসব সিনেমা ভালো বুঝি।"

গত বছর টাইমস নাও নবভারত ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ-এ নওয়াজউদ্দিন ইংরেজিভাষী তারকাদের হিন্দি ভাষার সিনেমা করার বিষয়টি নিয়ে উপহাস করে বলছিলেন, "তারা গ্যাংস্টার শো বানাচ্ছে, কিন্তু ইংরেজিভাষী অভিনেতাদের নিচ্ছে সেখানে। এমনকি হিন্দি ফিল্ম বানাতে গিয়ে পরিচালক এবং সহকারীরাও ইংরেজি ভাষায় কথা বলছেন। এটা পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে।"

নওয়াজউদ্দিনের আগামী ছবির 'টিকু ওয়েডস শেরু'র প্রযোজক কঙ্গনা রানাওয়াতও জানিয়েছেন, প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে এসে অনর্গল ইংরেজি বলতে না পারায় তার নিজেকে কেমন একঘরে মনে হয়েছিল। কয়েক বছর আগে কঙ্গনা বলেছিলেন, "আমি জন্মসূত্রে যা পেয়েছি তা নিয়ে আমি কোনোরকম লজ্জা বোধ করি না। ছোট শহর থেকে এসেছি, ইংরেজি পারি না, ভালো সাজসজ্জা করতে পারি না ইত্যাদি বলে অনেকেই আমাকে নিচে নামানোর চেষ্টা করেছে।"  

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / ইংরেজি ভাষা / দক্ষতা / কথা বলা / ভারত / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net