Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সব হারিয়েও হাল ছাড়েনি, এজন্যেই শাহরুখ সবার চেয়ে আলাদা: মনোজ বাজপেয়ী

বিনোদন

টিবিএস ডেস্ক
21 May, 2023, 11:00 am
Last modified: 21 May, 2023, 11:44 am

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

সব হারিয়েও হাল ছাড়েনি, এজন্যেই শাহরুখ সবার চেয়ে আলাদা: মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী বলেন, "শাহরুখের সাফল্যে আমি কখনও ঈর্ষান্বিত হই না। কারণ আমি তাকে অনেক খারাপ সময়ও কাটাতে দেখেছি। তাকে আমি শ্রদ্ধা করি।"
টিবিএস ডেস্ক
21 May, 2023, 11:00 am
Last modified: 21 May, 2023, 11:44 am
ছবি: টাইমস অব ইন্ডিয়া

'বলিউড বাদশাহ', 'কিং খান', 'এসআরকে'... ভক্তরা ভালোবেসে কত মর্যাদাপূর্ণ নামেই না ডাকেন তাকে। নাম তার শাহরুখ খান। বলিউডে তার যাত্রাপথ, ধীরে ধীরে 'বাদশাহ' হয়ে ওঠা সবকিছুই একাধিকবার আলোচনায় উঠে এসেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু অভিনেতার কাছেও তিনি অনুপ্রেরণা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সম্প্রতি কিং খানকে নিয়ে মুখ খুলেছেন বলিউডের আরেক প্রতিভাবান অভিনেতা মনোজ বাজপেয়ী। বারবার বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে এসে শাহরুখ কিভাবে নিজেকে আবারও প্রতিষ্ঠিত করেছেন, তা নিয়ে কথা বলেছেন তিনি।

মনোজ বাজপেয়ীর ভাষ্যে, শাহরুখ শুধু অভিনয় জীবন নয়, নিজের ব্যক্তিগত জীবনকেও নতুন করে গড়েছেন এবং নিজেকে সবার চেয়ে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

মনোজ বলেন, 'শাহরুখ আর আমার দুনিয়া একেবারেই আলাদা। আমাদের যে প্রায়ই দেখা হয়, এমনটা নয়। তার কাজের ক্ষেত্রে, আর আমার কাজের ক্ষেত্র পুরোপুরি আলাদা। আমার বয়স যখন ১৯-২০ বছর, তখন আমরা একসঙ্গে প্রায় দেড় বছর কাজ করেছি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি।'

মনোজের ভাষ্যে, "শাহরুখকে এই পর্যায়ে দেখে আমার খুব ভালো লাগে। শাহরুখ নিজের একটা আলাদা জগত তৈরি করেছেন। মাত্র ২৬ বছর বয়সেই শাহরুখ তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিলেন। তারপর আবারও ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সবটাই ধীরে ধীরে সাজিয়েছেন, তৈরি করেছেন। শাহরুখের সাফল্যে আমি কখনও ঈর্ষান্বিত হই না। কারণ আমি তাকে অনেক খারাপ সময়ও কাটাতে দেখেছি। তাকে আমি শ্রদ্ধা করি।" 

প্রসঙ্গত, ১৯৮৯ সালে 'ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস' নামক টিভি ফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-মনোজ। পরবর্তী সময়ে ২০০৪ সালে 'বীরজারা' ছবিতে আবারও একসঙ্গে কাজ করেন এই দুই তারকা।

এর আগে 'দশ কা দম' শোতে এসে বাবা-মাকে হারানোর প্রসঙ্গে কথা বলেছিলেন শাহরুখ নিজেই। তিনি বলেছিলেন, 'আমার বাবা মারা যাওয়ার সময় আমার বয়স ছিল মাত্র ১৫ এবং আমার ২৬ বছর বয়সে আমার মা মারা যান। এটা আমার জন্য একটা বড় আঘাত ছিল। বাবা-মাকে হারিয়ে ফাঁকা বাড়ি যেন দিদি আর আমাকে গ্রাস করতো। বাবা-মা দুজনকেই হারানোর একাকীত্ব, বেদনা এবং দুঃখ, আমার পুরো জীবনকে নিঃশেষ করার জন্য যথেষ্ট ছিল।"

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / মনোজ বাজপেয়ী / বলিউড / অভিনেতা / হারানো / পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net