Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’, বাজেট ৩০০ কোটি রূপি! 

বিনোদন

টিবিএস ডেস্ক
09 April, 2023, 12:40 pm
Last modified: 09 April, 2023, 12:49 pm

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’, বাজেট ৩০০ কোটি রূপি! 

সূত্র জানিয়েছে, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার বাজেট আকাশচুম্বী। আদিত্য চোপড়া এবং তার টিম মিলে আনুমানিক বাজেট ধরেছেন ৩০০ কোটি রূপি; তাও আবার এর মধ্যে সালমান ও শাহরুখের পারিশ্রমিক নেই।
টিবিএস ডেস্ক
09 April, 2023, 12:40 pm
Last modified: 09 April, 2023, 12:49 pm
ছবি: সংগৃহীত

বলিউডের জন্য ২০২৩ সালটা শুরু হয়েছে দুর্দান্তভাবে। একের পর এক চমকপ্রদ সব খবর আসছে বলিউডের অন্দর থেকে। গত জানুয়ারিতে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র 'পাঠান'। এ ছবির মাধ্যমে পাঁচ বছর পর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। ইতোমধ্যেই বলিউডের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছে 'পাঠান', সেই সঙ্গে বিশ্বজুড়ে চলছে শাহরুখ-উন্মাদনা।

আবার আসছে ঈদে মুক্তি পাবে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান'। এছাড়াও, নভেম্বরে মুক্তি পাবে সালমান খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'টাইগার ৩'।

যশ রাজ ফিল্মসের স্পাই-ইউনিভার্সে প্রধান দুই নাম টাইগার ও পাঠান। সম্প্রতি যশ রাজ ফিল্মস ঘোষণা দিয়েছে, এবার মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ ও সালমান। 'টাইগার ভার্সেস পাঠান' সিনেমায় বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে, যা সিনেমাপ্রেমীদের বহুদিনের চাওয়া ছিল!

স্বভাবতই এই খবরে দারুণ উত্তেজিত বলিউড সিনেমাপ্রেমীরা। কারণ একই সিনেমায় শাহরুখ-সালমানকে তো সচরাচর দেখা মেলে না! তবে ভক্তদের জন্য হয়তো আরও একটি বড় খবর দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস।

জানা গেছে, 'টাইগার ভার্সেস পাঠান' সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, 'টাইগার ভার্সেস পাঠান' সিনেমার বাজেট আকাশচুম্বী। আদিত্য চোপড়া এবং তার টিম মিলে আনুমানিক বাজেট ধরেছেন ৩০০ কোটি রূপি; তাও আবার এর মধ্যে সালমান ও শাহরুখের পারিশ্রমিক নেই। কারণ দুই তারকাই সিনেমার লভ্যাংশ থেকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।"

সূত্রের ভাষ্যমতে, 'টাইগার ভার্সেস পাঠান' ছবি নির্মাণের বাজেট 'পাঠান' এবং 'টাইগার ৩' এর বাজেটকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ, দুই 'খান' অভিনীত এই ছবিই হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি। 

ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, "যে বাজেট ধরা হয়েছে এ ছবির জন্য তা আসলেই যথার্থ। 'পাঠান' ছবিটিই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রূপির বেশি আয় করেছে। সেই সঙ্গে টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেও আয় করেছে। তাই 'টাইগার ভার্সেস পাঠান' যে ব্যবসাসফল হবেই তা বোঝাই যায়; 'পাঠান' এর আয়কেও ছাড়িয়ে যেতে পারে। তার উপর আদিত্য চোপড়া এবং সিদ্ধার্থ আনন্দ এই ছবিতে ভিএফএক্স, অ্যাকশন সবকিছুই একেবারে চোখে পড়ার মতো করে তৈরি করবেন, তাই বেশি টাকা প্রয়োজন। তাই 'টাইগার ভার্সেস পাঠান' যে দর্শকদের জন্য সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা হবে তা বলাই বাহুল্য!" 

Related Topics

টপ নিউজ

টাইগার ভার্সেস পাঠান / বলিউড / ব্যয়বহুল / সিনেমা / শাহরুখ খান / সালমান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net