Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
‘করণ জোহরই বলিউডে প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছে’, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
28 March, 2023, 12:25 pm
Last modified: 28 March, 2023, 12:32 pm

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

‘করণ জোহরই বলিউডে প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছে’, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাকে ‘এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল’। প্রিয়াঙ্কার এই মন্তব্যে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত।
হিন্দুস্তান টাইমস
28 March, 2023, 12:25 pm
Last modified: 28 March, 2023, 12:32 pm
ছবি: সংগৃহীত

বলিউডে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়েই হিন্দি সিনেমার জগত ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপরে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার সাথে সাথে হলিউডেই নিজের অবস্থান আরও শক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা। কিন্তু বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়ে দিলেন, সে প্রসঙ্গে কিছুদিন আগে মুখ খুলেছেন সাবেক মিস ওয়ার্ল্ড।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির 'রাজনীতি' দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাকে 'এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল'। প্রিয়াঙ্কার এই মন্তব্যে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। প্রায়ই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুপরিচিত কঙ্গনা এবার প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেছেন।

কঙ্গনা রানাওয়াত বলেছেন, বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরই প্রিয়াঙ্কা চোপড়াকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করেছেন। ২০০৮ সালে 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও প্রিয়াঙ্কা। মঙ্গলবার সকালে 'কুইন' অভিনেত্রী টুইটারে লেখেন, "বলিউডকে নিয়ে এটাই বলার ছিল প্রিয়াঙ্কার… সবাই মিলে গ্যাং হয়ে তাকে কোণঠাসা করেছে, তাকে কটূক্তি করেছে এবং একজন স্বপ্রতিষ্ঠিত নারীকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় করে ছেড়েছে। এতা সবাই জানে যে করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছিল।"

এরপর আরও একটি টুইটে কঙ্গনা লেখেন, "শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব থাকায় মিডিয়া করণ জোহরের সঙ্গে তার বিরোধকে ব্যাপকভাবে প্রচার করেছিল। অন্যদিকে মুভি মাফিয়ারা সবসময়ই বাইরে থেকে আসা অভিনেতা-অভিনেত্রীদের কোণঠাসা করার সুযোগ খুঁজতে থাকে, ফলে তারা পিসিকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার পারফেক্ট সুযোগ পেয়ে গিয়েছিল। তারা প্রিয়াঙ্কাকে এত বেশি হয়রানি করেছে যে শেষ পর্যন্ত তাকে ভারত ছাড়তে হয়েছে।"

২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও প্রিয়াঙ্কা।

করণ জোহরের দিকে ইঙ্গিত করে কঙ্গনা লেখেন, "এই জঘন্য, ঈর্ষান্বিত ও ক্ষতিকর লোকটাকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি ও পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত; এসআরকে (শাহরুখ) বা এবির (অমিতাভ বচ্চন) সময়কালে ইন্ডাস্ট্রির পরিবেশ বহিরাগতদের জন্য এতটা শত্রুভাবাপন্ন ছিল না। বহিরাগতদের হয়রানি করার দায়ে তার (করণ জোহর) গ্যাং ও মাফিয়া পিআর এর বিরুদ্ধে অভিযান চালানো উচিত।"

ড্যাক্স শেফার্ডের পডকাস্ট 'আর্মচেয়ার এক্সপার্ট'-এ কথা বলার সময় বড় রকম তথ্য প্রকাশ করেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী জানান, সেই সময়টা তিনি বলিউডে ভালো চরিত্রে কাজের অফার পাচ্ছিলেন না, অভ্যন্তরীণ রাজনীতির চাপে পড়েছিলেন এবং তখনই তার ম্যানেজার ও বন্ধু অঞ্জুলা আচারিয়া তাকে পশ্চিমে গিয়ে মিউজিক ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করতে বলেন।

প্রিয়াঙ্কা বলেন, "আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল বলিউডে, আমার সাথে অনেকেরই ঝামেলা ছিল, কিন্তু আমি ওসব গেম খেলায় পারদর্শী নই; আমি বলিউডের রাজনীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেই।"

আমেরিকায় এসে পিটবুল ও আরও কিছু শিল্পীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সঙ্গীত নয়, বরং টিভি শো 'কোয়ান্টিকো' দিয়ে হলিউডে পরিচিত হন প্রিয়াঙ্কা। এই শো'তে অভিনয়ের জন্য টানা দুইটি পিপল'স চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন প্রিয়াঙ্কা। আগামীতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে 'সিটাডেল' সিরিজ ও হলিউডের 'লাভ অ্যাগেইন' ছবিতে।  
 

Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / কঙ্গনা রানাওয়াত / করণ জোহর / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
  • বুরকিনা ফাসোয় সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করল জান্তা সরকার

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net