Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
২০ মাসের নিষেধাজ্ঞার পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন কঙ্গনা 

বিনোদন

টিবিএস ডেস্ক
25 January, 2023, 12:25 pm
Last modified: 25 January, 2023, 12:34 pm

Related News

  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

২০ মাসের নিষেধাজ্ঞার পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন কঙ্গনা 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের মে মাসে কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ।
টিবিএস ডেস্ক
25 January, 2023, 12:25 pm
Last modified: 25 January, 2023, 12:34 pm
ছবি: সংগৃহীত

অবশেষে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্টটি সচল করেছে টুইটার কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের মে মাসে কঙ্গনার টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ২০ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজির হয়েছেন 'কুইন' তারকা।

সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র 'এমার্জেন্সি'র শ্যুটিং শেষ করেছেন কঙ্গনা। এর পরপরই পেলেন সুখবর। উল্লেখ্য যে, কঙ্গনা রানাওয়াতের নিজস্ব টিম তার অ্যাকাউন্টটি দেখাশোনা করে। মঙ্গলবার তার একাউন্ট থেকে বার্তা দেওয়া হয়- "হ্যালো, সবাইকে! এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে।"

এরপরেই আবার মনিকর্নিকা ফিল্মসের প্রযোজনায় নির্মিত 'এমার্জেন্সি' সিনেমার 'পর্দার আড়ালের গল্প' (বিহাইন্ড দ্য সিন) নিয়ে ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। সেই সাথে লিখেছেন, "অ্যান্ড ইটস আ র‍্যাপ! 'এমার্জেন্সি' সিনেমার শ্যুটিং সফলভাবে শেষ হলো... ২০ অক্টোবর সিনেমা হলে দেখা হচ্ছে।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার নেটিজেনদের এবং অন্য তারকাদেরও রোষের মুখে পড়েছেন কঙ্গনা। ২০২১ সালে টুইটারের নিয়ম ভঙ্গ করায় তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।

কঙ্গনার অ্যাকাউন্ট সরিয়ে ফেলার পর টুইটারের এক মুখপাত্র বলেন, 'আমরা বারবার জানিয়েছি, টুইটারে কোনো আচরণের মাধ্যমে অফলাইনে বিশৃঙ্খলার সম্ভাবনা তৈরি করা হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। বারবার টুইটারের নিয়ম ভঙ্গ করায়- বিশেষ করে হেটফুল কনডাক্ট (ঘৃণা ছড়ানো) পলিসি ও অ্যাবিউসিভ বিহেভিয়ার (খারাপ ব্যবহার) পলিসি না মানার জন্য এই অ্যাকাউন্টটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে টুইটারের সকল ব্যবহারকারীদের জন্য একই নিয়ম মেনে চলি আমরা।'

পরবর্তীতে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর কঙ্গনার ভক্তরা অভিনেত্রীর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে বেশকিছু পোস্ট দিয়েছেন।

কঙ্গনা রানাওয়াতের আসন্ন চলচ্চিত্র 'এমার্জেন্সি'তে তিনি প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির পরিচালকও কঙ্গনা নিজেই। কয়েকদিন আগেই অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমা বানাতে গিয়ে তাকে নিজের বাড়িঘর বন্ধক দিতে হয়েছে।

এর পাশাপাশি 'তেজাস', মনিকর্নিকা রিটার্নস: দ্য লিজেন্ড অব দিদ্দা, দ্য ইনকারনেশন: সীতা, চন্দ্রমুখী ২ এবং নটী বিনোদিনীকে নিয়ে বায়োপিক রয়েছে কঙ্গনার ঝুলিতে।

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

টুইটার / কঙ্গনা রানাওয়াত / নিষেধাজ্ঞা / অ্যাকাউন্ট ব্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net