Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইলন মাস্ক মালিকানা গ্রহণের পর টুইটার ছেড়েছেন যে ৫ তারকা!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
09 November, 2022, 01:15 pm
Last modified: 09 November, 2022, 01:28 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

ইলন মাস্ক মালিকানা গ্রহণের পর টুইটার ছেড়েছেন যে ৫ তারকা!

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার আইনি জটিলতা থেকে শুরু করে মালিকানা গ্রহণের পর মাস্কের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে উত্তপ্ত টুইটার! তার বিভিন্ন সিদ্ধান্তের জেরে নিজে থেকেই টুইটার ছাড়ছেন অনেক খ্যাতনামা তারকা।
হিন্দুস্তান টাইমস
09 November, 2022, 01:15 pm
Last modified: 09 November, 2022, 01:28 pm
অ্যাম্বার হার্ড (বামে), জিজি হাদিদ (ডানে) । ছবি: হিন্দুস্তান টাইমস

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই তোলপাড় ইন্টারনেট জগত। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার আইনি জটিলতা থেকে শুরু করে মালিকানা গ্রহণের পর মাস্কের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে উত্তপ্ত টুইটার! মালিকানা গ্রহণের পরপরই টুইটারের সিইওসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন মাস্ক। তবে তার বিভিন্ন সিদ্ধান্তের জেরে নিজে থেকেই টুইটার ছাড়ছেন অনেক খ্যাতনামা তারকা। সেই তালিকায় হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড থেকে শুরু করে জনপ্রিয় মডেল জিজি হাদিদও রয়েছেন! 

টুইটারে ইলন মাস্ক সবচেয়ে পরিচিত নাম ছিলেন অনেকদিন আগে থেকেই। এই প্ল্যাটফর্মটিতেই নিয়মিত নানা খবরাখবর দিতেন তিনি। মালিকানা গ্রহণের পরপরই টুইটারের ভেরিফিকেশন ফিল ৮ ডলার করেছেন টেসলার সিইও, সেই সাথে ছাঁটাই করেছেন প্রতিষ্ঠানটির অর্ধেক কর্মীকে! তার আরও অনেক সিদ্ধান্ত নিয়ে বিভক্ত নেটিজেনরা।

তবে এই সব ডামাডোলের মধ্যেইইলন মাস্ক টুইটারের কর্তা হয়ে বসায় এই প্ল্যাটফর্মটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক তারকা। চলুন দেখে নেওয়া যাক তেমনই কয়েকজন তারকার নাম!

অ্যাম্বার হার্ড

ইলন মাস্কের সাথে অ্যাম্বার হার্ড নাম আগে থেকেই জড়িয়ে। 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর তার প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে মানহানি মামলায় জড়ানোর পর আস্তে আস্তে খবর প্রকাশিত হয় যে ইলন মাস্কের সাথেও রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাম্বার হার্ড। মাস্ক তাকে বহুমূল্য গাড়ি উপহার দিয়েছেন বলেও গুঞ্জন ওঠে।

তবে সম্প্রতি প্রাক্তন প্রেমিক টুইটারের মালিকানা নেওয়ার পর এই প্ল্যাটফর্ম ত্যাগ করেছেন অভিনেত্রী! 'দ্য আমব্রেলা গাই' নামের জনৈক টুইটার ব্যবহারকারী অ্যাম্বার হার্ডের একাউন্তের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে 'এই অ্যাকাউন্টটি আর নেই' লেখা।

হুপি গোল্ডবার্গ

টেলিভিশ শো হোস্ট হুপি গোল্ডবার্গ তার এবিসি'র শো 'দ্য ভিউ'তে এসে টুইটার ছাড়ার ঘোষণা দেন। ৬৬ বছর বয়সী এই উপস্থাপিকার ভাষ্যে, টুইটার অনেক বেশি 'এলোমেলো' হয়ে গেছে এবং সবকিছু আবার ঠিক হয়ে গেলে, তিনি যদি স্বস্তি অনুভব করেন, তাহলে তিনি আবার টুইটারে ফিরে আসবেন। 

জিজি হাদিদ

ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর নিজের একাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন মডেল জিজি হাদিদ। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে ২৭ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, নতুন নেতৃত্বের হাতে টুইটারে 'ঘৃণা ও গোঁড়ামির আধিপত্য' বেড়েছে। তিনি আরো যোগ করেন, টুইটারে তার অনেক ভক্ত থাকলেও তিনি আর এই প্ল্যাটফর্মটির মাধ্যমে যুক্ত থাকতে চান না।

টনি ব্রাক্সটন

 

টুইটারের মালিকানা স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা, অর্থাৎ ইলন মাস্কের হাতে যাওয়ার পর এই প্ল্যাটফর্ম ছেড়েছেন আমেরিকান গায়িকা টনি ব্রাক্সটন।  টুইটার ত্যাগের আগে তিনি টুইটারে লিখেছেন, " টুইটার অধিগ্রহণের পর থেকে এখানে 'বাক স্বাধীনতা'র কিছু নমুনা দেখে আমি আতঙ্কিত। বাঁক স্বাধীনতার আড়ালে এখানে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা মোতেই গ্রহণযোগ্য নয়। আর তাই আমি যতদিন না পর্যন্ত এই প্ল্যাটফর্মটিকে নিজের জন্য নিরাপদ মনে করছি, ততদিন পর্যন্ত আমি টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।"

শোন্ডা রাইমস

চিত্রনাট্যকার ও প্রযোজক শোন্ডা রাইমস ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর টুইটার ছেড়েছেন। এর আগে তিনি টুইট করে গেছেন- "ইলন মাস্ক যেভাবে টুইটার নিয়ে পরিকল্পনা করেছে, সেখানে আমার থাকার ইচ্ছা নেই। বিদায়।"

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার / অধিগ্রহণ / তারকা / জিজি হাদিদ / অ্যাম্বার হার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net