Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সৌমিত্রের শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার, আশার আলো দেখছেন চিকিৎসকরা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
12 November, 2020, 02:40 pm
Last modified: 12 November, 2020, 03:16 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

সৌমিত্রের শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার, আশার আলো দেখছেন চিকিৎসকরা

অশীতিপর অভিনেতার শারীরিক অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা, তবে সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন তা পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস
12 November, 2020, 02:40 pm
Last modified: 12 November, 2020, 03:16 pm

পরিকল্পনা মতোই বুধবার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছে ভারতীয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার ট্রাকিওস্টোমি একদম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন চিকিৎসকরা। 

অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ৮৫ বছর বয়সী এই অভিনেতাকে। আপতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কলকাতার বেলেভিউ হাসপাতাল সূত্রে খবর, এ দিন দীর্ঘ সময় ধরে ট্রাকিওস্টোমি করা হয়েছে সৌমিত্রের। অস্ত্রোপচার করেন প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত। শ্বাসনালীর চিকিৎসার অন্যতম মাধ্যম ট্রাকিওস্টোমি টিউব। অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়ে থাকে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস কার্য সম্পাদিত হয়।

জানানো হয়েছে,  ট্রাকিওস্টোমি করার কারণে যে রক্তক্ষরণ, তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের হেমাটোলজি সংক্রান্ত একাধিক সমস্যাও রয়েছে। রক্তে অনুচক্রিকার পরিমাণ বেশ কম। আরও অনান্য সমস্যা রয়েছে। এরমাঝেই সাফল্যের সঙ্গে ট্রাকিওস্টোমি সম্পন্ন হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকরা। 

রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনো জটিলতা না কাটায় বৃহস্পতিবার অভিনেতার প্লাজমাফেরেসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের প্রধান অরিন্দম কর জানান, '(বৃহস্পতিবার) প্লাজমাফেরেসিস করা হবে। তেমনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা ফেরাতে সাহায্য করতে পারে।'

অশীতিপর অভিনেতার শারীরিক অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা, তবে সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন তা পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।

তার শরীরে আপতত কোনো জ্বর নেই। বিভিন্ন অঙ্গ মোটামোটি স্বাভাবিকভাবেই কাজ করছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সৌমিত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দিনই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

  • নোট: শিরোনাম, ভাষা ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / ভারত / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net