Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলে কটাক্ষ কঙ্গনার, ব্যাপক সমালোচনা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
04 February, 2021, 02:05 pm
Last modified: 04 February, 2021, 02:09 pm

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলে কটাক্ষ কঙ্গনার, ব্যাপক সমালোচনা

শরীর প্রদর্শন করেই নাকি ফেমাস সাধারণ প্রতিভার অধিকারী রিহানা!
হিন্দুস্তান টাইমস
04 February, 2021, 02:05 pm
Last modified: 04 February, 2021, 02:09 pm
বাঁ থেকে- রিহানা ও কঙ্গনা। ছবি: সংগৃহীত

কৃষিবিলের বিরোধীতায় নামা ভারতীয় কৃষকদের হয়ে সুর চড়িয়েছেন বিশ্বনন্দিত পপ গায়িকা রিহানা। তার একটি টুইটের জেরেই অস্বস্তিতে ভারত সরকার। কারও নাম না করলেও বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে তারকাদের যে কোনো বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবদিক বিচার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু তাতে বিতর্ক থেমে নেই। বুধবার রিহানার বিরুদ্ধে টুইটারে দিনভর আওয়াজ তুললেন স্বঘোষিত গেরুয়া সমর্থক কঙ্গনা রানাওয়াত। রিহানাকে কঙ্গনা শুধু বোকা বলে থেমে যাননি। বরং টুইটারে ১০১ মিলিয়ান ফলোয়ার যে রিহানার, তাকে তিনি পর্নস্টার, পর্ন গায়িকা বলে কটাক্ষ করেন।

এই নিয়ে তুমুল হইচই নেটদুনিয়ায়।

This terrorist is porn singer @rihanna's friend... he is accused of funding terroristic activities. There is a Khalistan in his head also. A porn star followed him and that's his biggest achievement #IndiaTogether #IndiaAgaistPropoganda https://t.co/L0wULDKJa7— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021

জগমিত সিং নামে এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করেন এক নেট নাগরিক; দাবি করা হয় তিনি জঙ্গি কার্যকলাপে মদত দেন। সেই ভিডিও ক্লিপ শেয়ার করে কঙ্গনা লেখেন, 'এই সন্ত্রাসবাদী হলো পর্ন গায়িকা রিহানার বন্ধু।  এর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এর মাথাতে খালিস্তানও রয়েছে… একজন পর্নস্টার ওকে ফলো করে আর এটাও ওর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।' 

সঙ্গে কঙ্গনা জুড়ে দেন দুটি হ্যাশট্যাগ- ইন্ডিয়া টুগেদার এবং ইন্ডিয়া অ্যাগেনস্ট প্রোপাগান্ডা। 

রিহানার প্রতিভাকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি বলিউড তারকা কঙ্গনা। শুধুমাত্র শরীর প্রদর্শন করেই নিজের গানকে জনপ্রিয় করে তুলেছেন রিহানা, এমন মন্তব্য করে বসেন কুইন। তার মত, 'এরা সংগীত বিক্রি করতে পারে না সেখানে অ্যাডাল্ট বা সেনচুয়াল কনটেন্ট না দেখিয়ে।… একজন পর্ন গায়িকা পুরোপুরি নির্ভরশীল তার শরীর প্রদর্শনের ওপর; নিজের গোপনাঙ্গ দেখিয়ে, সাধারণ প্রতিভা নিয়েই তারা সফল।'

Right Wing role model VS Left Wing role model ...
I rest my case.#Indiatogether #IndiaAgainstPropoganda pic.twitter.com/LkQM0MHD7B— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021

এরপর রিহানার কনসার্টের কিছু বোল্ড ছবি পোস্টে নিজের শাড়ি পরা একটি ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন- 'ডানপন্থীদের আদর্শ বনাম বামপন্থীদের আদর্শ… আমার কথাটা এই বলেই শেষ করলাম।'

?? pic.twitter.com/kPn3jTf4yD— VIKRAM (@Gobhiji3) February 3, 2021

কঙ্গনার এই মন্তব্যে একবারেই ভালো চোখে দেখেননি নেট নাগরিকদের একাংশ। তারা সঙ্গে সঙ্গে কঙ্গনার বিকিনি পরা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করা হয় বহু ছবিতে কঙ্গনার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের মুহূর্তও। ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন অভিনেত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার সবাইকে অবাক করে নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএন-এর খবরের একটি লিঙ্ক টুইটারে পোস্ট করেন। সেখানে লেখা রয়েছে, ভারতের রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা; লেখা রয়েছে ২৬ জানুয়ারি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রজাতন্ত্র দিবসে পুলিশ ও বিক্ষুব্ধ কৃষকদের খণ্ডযুদ্ধের পরিস্থিতির কথা।

টুইটারে যার ফলোয়ার সংখ্যা ১০১ মিলিয়ানেরও বেশি, সেই রিহানার প্রশ্ন, 'কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?'

Related Topics

টপ নিউজ

রিহানা / কঙ্গনা রানাওয়াত / বলিউড / ভারত / টুইটার / কৃষক আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির
  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net